শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাককানইবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত একাধিক বাংলাদেশের প্রশংসায় আরব আমিরাত ১০ বছর আগে খুন করেন সৎমাকে, এবার নেশার টাকার জন্য মাকে হত্যা আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহ্দী আমীন হঠাৎ কেন ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল টিফিনের রুটিতে ব্লেড থাকার পেছনের সত্য জানাল তদন্ত কমিটি, শিক্ষিকা বরখাস্ত ফের মুম্বাইয়ে ফ্ল্যাট বিক্রি করলেন সালমান, আয় কত? দেশজুড়ে তীব্র গ্যাস–সংকট: কারখানায় উৎপাদনে ধস, পাম্পে দীর্ঘ সারি প্রেমের টানে চীন থেকে নেত্রকোনায়, মুসলিম হয়ে তরুণীকে বিয়ে বিশ্বকাপ ফাইনালে সংঘাত ও রাজনৈতিক ব্যানার: ফিফার কাঠগড়ায় আর্জেন্টিনা পিএসসির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ফলপ্রসূ আলোচনা গাঁজাসেবীর কামড়ে ২ যুবক আহত, বিশাল গাঁজা গাছসহ গ্রেপ্তার দেশে পেপ্যাল ও পেওনিয়ার চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক হোয়াটসঅ্যাপের কল ফিচারে আসছে বড় পরিবর্তন, যুক্ত হচ্ছে যেসব সুবিধা স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের সুযোগ বহালের দাবি জামায়াতের পুলিশের বাধায় হবিগঞ্জের পথে সড়কে বসে পড়লেন এনসিপির নেতারা জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস

রংপুরে আকাশী-সাদার উন্মাদনা: ‘ব্রাজিল সমর্থকরা এলে দুধ দিয়ে গোসল করিয়ে বরণ করা হবে’

  • আপলোড সময় : ১৫-০৬-২০২৬ ০৫:৪৪:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৬ ০৫:৪৪:২৭ অপরাহ্ন
রংপুরে আকাশী-সাদার উন্মাদনা: ‘ব্রাজিল সমর্থকরা এলে দুধ দিয়ে গোসল করিয়ে বরণ করা হবে’

ফুটবল উন্মাদনায় মেতে উঠেছে রংপুর। প্রিয় দলের প্রতি সমর্থন ও ভালোবাসা জানিয়ে নগরীতে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করেছে আর্জেন্টিনা ফ্যানস ক্লাব।
 

সোমবার (১৫ জুন) বেলা ১২টার দিকে নগরীর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে এই শোভাযাত্রাটি শুরু হয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
 

জানা গেছে, শোভাযাত্রাটি পাবলিক লাইব্রেরি থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উৎসবমুখর সমর্থকদের হাতে বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকার পাশাপাশি লিওনেল মেসি ও বিশ্বকাপের ছবি দেখা যায়। অনেকের মাথায় শোভা পাচ্ছিল প্রিয় দলের রঙের ব্যান্ড।
 

আনন্দ মিছিলে অংশ নেওয়া ভক্তরা জানান, সুশৃঙ্খল এবং সুন্দর খেলার কারণেই তারা আর্জেন্টিনাকে সমর্থন করেন। দলটির প্রতি তাদের গভীর আবেগ রয়েছে এবং এবারও প্রিয় দল চ্যাম্পিয়ন হবে বলে আশা তাদের।
 

শোভাযাত্রায় চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিলকে নিয়ে রীতিমতো কটাক্ষ করতে ছাড়েননি সমর্থকরা। মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সভাপতি মোহাম্মদ জহির আলম নয়ন বলেন, “খেলার আগে বড় বড় কথা বললেও এখন ব্রাজিলের সমর্থকরা একেবারে চুপসে গেছে, তাদের আর কোনো আওয়াজ নেই।”
 

গতবারের মতো এবারও আর্জেন্টিনা শিরোপা ঘরে তুলবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন এই ফ্যানস ক্লাব সভাপতি।
 

সংগঠনটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রিন্স বলেন, পুরো রংপুরে এখন শুধু আকাশী-সাদা জার্সির ছড়াছড়ি। রাস্তায় তাকালে ব্রাজিলের কোনো সমর্থকই চোখে পড়ছে না।
 

তিনি হাস্যরস করে আরও বলেন, “ব্রাজিলের কোনো সমর্থক যদি নিজেদের ভুল বুঝতে পেরে আমাদের দলে আসতে চায়, তবে তাদের জন্য দরজা সবসময় খোলা। আমরা তাদের দুধ দিয়ে গোসল করিয়ে বরণ করে নেব।”
 

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান আফজাল, সহ-সভাপতি মাহবুব হোসেন সুমন, রবিউল ইসলাম রবি, হুমায়ূন কবির রুমুসহ আরও অনেকে।
 

এদিকে, ফুটবল বিশ্বকাপ ঘিরে ভক্তদের উন্মাদনা আরও বাড়িয়ে দিতে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে বড় পর্দায় খেলা দেখার বিশেষ আয়োজন করেছে ফ্যানস ক্লাবটি।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাককানইবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত একাধিক

জাককানইবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত একাধিক