শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন মুসলিম পরিচয়ে ২ নারী সাংবাদিককে থানায় আটকে পিটুনির অভিযোগ জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস

জেনেভায় সই হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান ঐতিহাসিক শান্তিচুক্তি, আয়োজক পাকিস্তান

  • আপলোড সময় : ১৫-০৬-২০২৬ ০৫:৩৯:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৬ ০৫:৩৯:৩৮ অপরাহ্ন
জেনেভায় সই হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান ঐতিহাসিক শান্তিচুক্তি, আয়োজক পাকিস্তান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত ঐতিহাসিক শান্তিচুক্তি সই হতে যাচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায়। এই যুগান্তকারী চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানের আয়োজক হিসেবে দায়িত্ব পালন করবে পাকিস্তান।
 

সোমবার (১৫ জুন) মধ্যরাতে পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশনে দেওয়া এক ভাষণে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ তথ্য নিশ্চিত করেন। পাকিস্তানের সংবাদমাধ্যম 'দ্য ডন'-এর এক প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে।
 

শেহবাজ শরিফ জানান, আগামী শুক্রবার জেনেভায় এই ঐতিহাসিক চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানটি আয়োজিত হবে। দীর্ঘ তিন মাস ১৬ দিনের নিরলস কূটনৈতিক প্রচেষ্টার ফলস্বরূপ এই সমঝোতা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
 

জানা গেছে, প্রস্তাবিত এই চুক্তির আওতায় দুই দেশের মধ্যকার চলমান সামরিক সংঘাতের অবসান ঘটবে। পাশাপাশি ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে।
 

গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে এই সংঘাত শুরু হয়। এরপর লেবাননসহ সব ফ্রন্টে এই সংঘাত ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
 

তবে সংঘাত নিরসনে শুরু থেকেই মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে পাকিস্তান। এর আগে এপ্রিলের শুরুতে পাকিস্তানের উদ্যোগেই যুদ্ধবিরতির পর ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।
 

শেহবাজ শরিফ একে শুধু দুটি দেশের চুক্তি নয়, বরং ‘শান্তি ও সংলাপের বড় বিজয়’ হিসেবে আখ্যায়িত করেছেন। চরম উত্তেজনার মধ্যেও দুই দেশের শীর্ষ নেতৃত্ব চরম ধৈর্য ও বিচক্ষণতার পরিচয় দিয়েছেন বলে প্রশংসা করেন তিনি।
 

শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকার জন্য শেহবাজ শরিফ কাতার, সৌদি আরব, তুরস্ক, চীন, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নসহ বন্ধুপ্রতিম দেশগুলোকে ধন্যবাদ জানান। তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠায় এই অনন্য অবদানের কারণে বিশ্বমঞ্চে পাকিস্তানের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন

মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন