শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় ধরপাকড় আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং: নওগাঁয় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার সৌদির কারাগারে বন্দি প্রায় ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এআই এজেন্টের ঝুঁকি ঠেকাতে মাইক্রোসফটের নতুন নিরাপত্তাব্যবস্থা ‘গার্ডিয়ান এজেন্টস’ সৌদিতে সেনা মোতায়েনের অনুমতি চেয়ে তুর্কি পার্লামেন্টে প্রস্তাব আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার পূজা শেষ হতেই দেশে কমল স্বর্ণের দাম 'ভয়াবহ চক্রান্ত থেকে বেঁচে গেছি', পদত্যাগের পর ইশরাক হোসেনের স্ট্যাটাস নেটফ্লিক্সে বড় রদবদল, চাকরি হারালেন চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন কড়া নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান মুম্বাইয়ের পূজামণ্ডপে খাঁটি বাঙালি সাজে চমকে দিলেন আলিয়া যুব উন্নয়নের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার মক্কায় বাংলাদেশিদের মৃত্যুদণ্ড নিয়ে ছড়ানো ভিডিওর সত্যতা নাকচ করল সৌদি সংবাদমাধ্যম বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার ফ্রান্সে বিক্ষোভ দমনে মাঠে নামছে সেনাবাহিনী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব খিলক্ষেতে অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, নারীসহ আটক ৮৪ চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব: প্রধানমন্ত্রী দেশজুড়ে কিশোর গ্যাংয়ের লাগাম টানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন পদক্ষেপ

খেলা শেষে ডালাসের গ্যালারি পরিষ্কার করলেন জাপানি দর্শকরা

  • আপলোড সময় : ১৫-০৬-২০২৬ ০১:০৪:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৬ ০১:০৪:০২ অপরাহ্ন
খেলা শেষে ডালাসের গ্যালারি পরিষ্কার করলেন জাপানি দর্শকরা

যুক্তরাষ্ট্রের একটি টুর্নামেন্টে নিজেদের দলের খেলা শেষে পুরো স্টেডিয়াম পরিষ্কার করে আবারও বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছেন জাপানি সমর্থকেরা। গ্যালারিতে পড়ে থাকা সব ধরনের আবর্জনা পরিষ্কার করে তবেই মাঠ ছাড়েন তারা।
 

রোববার (১৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওর সূত্রে জাপানি দর্শকদের এই দারুণ উদ্যোগের কথা জানা যায়।
 

জানা গেছে, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ওই টুর্নামেন্টে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিল জাপান। রোমাঞ্চকর সেই ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয়।
 

তবে খেলার ফলের চেয়েও ম্যাচ শেষে ডালাসের স্টেডিয়ামে জাপানি সমর্থকদের দায়িত্বশীল আচরণ বেশি আলোচনার জন্ম দেয়।
 

ম্যাচ শেষ হওয়ার পর অন্য দর্শকদের মতো তারা তড়িঘড়ি করে মাঠ ছাড়েননি। এর বদলে গ্যালারিতে পড়ে থাকা পানির বোতল, খাবারের মোড়কসহ নানা আবর্জনা নিজেরাই সংগ্রহ করতে শুরু করেন।
 

বড় প্লাস্টিকের ব্যাগে এসব উচ্ছিষ্ট ভরে নির্ধারিত জায়গায় ফেলে পুরো এলাকা পরিচ্ছন্ন করার পরেই তারা স্টেডিয়াম ত্যাগ করেন।
 

জাপানি সমর্থকদের এমন আচরণের ছবি ও ভিডিও দ্রুতই ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবলপ্রেমীরা তাদের এই নাগরিক সচেতনতার প্রশংসায় ভাসছেন।
 

অবশ্য জাপানি দর্শকদের জন্য এমন ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপেও প্রতিটি ম্যাচের পর তাদের এমন দৃষ্টান্ত স্থাপন করতে দেখা গিয়েছিল।
 

এমনকি নিজেদের দলের বাইরে অন্য দলের ম্যাচ দেখতে গিয়েও তারা গ্যালারি পরিষ্কারের এই ঐতিহ্য ধরে রেখেছিলেন।
 

মূলত পরিচ্ছন্নতা জাপানের ক্রীড়া সংস্কৃতিরই একটি অবিচ্ছেদ্য অংশ। দেশটির ঘরোয়া ফুটবল লিগগুলোতেও খেলা শেষে দর্শকদের নিজ দায়িত্বে গ্যালারি পরিষ্কারের এই চমৎকার দৃশ্য নিয়মিত চোখে পড়ে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মালয়েশিয়ায় ধরপাকড় আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা

মালয়েশিয়ায় ধরপাকড় আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা