শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় ধরপাকড় আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং: নওগাঁয় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার সৌদির কারাগারে বন্দি প্রায় ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এআই এজেন্টের ঝুঁকি ঠেকাতে মাইক্রোসফটের নতুন নিরাপত্তাব্যবস্থা ‘গার্ডিয়ান এজেন্টস’ সৌদিতে সেনা মোতায়েনের অনুমতি চেয়ে তুর্কি পার্লামেন্টে প্রস্তাব আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার পূজা শেষ হতেই দেশে কমল স্বর্ণের দাম 'ভয়াবহ চক্রান্ত থেকে বেঁচে গেছি', পদত্যাগের পর ইশরাক হোসেনের স্ট্যাটাস নেটফ্লিক্সে বড় রদবদল, চাকরি হারালেন চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন কড়া নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান মুম্বাইয়ের পূজামণ্ডপে খাঁটি বাঙালি সাজে চমকে দিলেন আলিয়া যুব উন্নয়নের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার মক্কায় বাংলাদেশিদের মৃত্যুদণ্ড নিয়ে ছড়ানো ভিডিওর সত্যতা নাকচ করল সৌদি সংবাদমাধ্যম বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার ফ্রান্সে বিক্ষোভ দমনে মাঠে নামছে সেনাবাহিনী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব খিলক্ষেতে অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, নারীসহ আটক ৮৪ চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব: প্রধানমন্ত্রী দেশজুড়ে কিশোর গ্যাংয়ের লাগাম টানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন পদক্ষেপ

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, নেট দুনিয়ায় তোলপাড়

  • আপলোড সময় : ১৫-০৬-২০২৬ ১২:৫৪:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৬ ১২:৫৪:৩৯ অপরাহ্ন
আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, নেট দুনিয়ায় তোলপাড়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এবার ভিন্নরূপে হাজির হয়ে তোলপাড় সৃষ্টি করেছেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় তাকে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জার্সি পরা অবস্থায় দেখা গেছে।
 

সোমবার (১৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সূত্রে সাবেক এই প্রতিমন্ত্রীর এমন ব্যতিক্রমী উপস্থিতির বিষয়টি প্রকাশ্যে আসে।
 

প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, হালকা নীল-সাদা ডোরাকাটা আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনাল এলাকার ভেতর দিয়ে হেঁটে যাচ্ছেন পলক। এ সময় তার চারপাশে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন সদস্য কড়া নিরাপত্তায় ছিলেন।
 

আশপাশে থাকা কয়েকজন উৎসাহী মানুষ দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন। এরপর মুহূর্তের মধ্যেই সেটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে নেটিজেনদের মাঝে ব্যাপক কৌতূহল তৈরি হয়।
 

হঠাৎ কেন এমন পোশাকে ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এই মন্ত্রীকে, তা নিয়ে নেটমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা ও জল্পনা-কল্পনা।
 

তবে এখন পর্যন্ত এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা ব্যাখ্যা পাওয়া যায়নি।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মালয়েশিয়ায় ধরপাকড় আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা

মালয়েশিয়ায় ধরপাকড় আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা