বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্টসহ ২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছাল ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল?

সৌদিতে প্রবাসীদের ওয়ার্ক পারমিট ও ভিসা নিয়ে নতুন নির্দেশনা জারি

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৬ ১২:১১:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৬ ১২:১১:০৭ অপরাহ্ন
সৌদিতে প্রবাসীদের ওয়ার্ক পারমিট ও ভিসা নিয়ে নতুন নির্দেশনা জারি
​সৌদি আরবে প্রিমিয়াম রেসিডেন্সি বা বিশেষ আবাসিক সুবিধা ভোগকারী বিদেশিদের জন্য এবার আলাদা ওয়ার্ক পারমিট নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। দেশটির শ্রমবাজার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ প্রবাসীদের জন্য নতুন এই নির্দেশনা জারি করেছে।
 
​রোববার (১৪ জুন) সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনস্থ ডিজিটাল প্ল্যাটফর্ম ‘কিউয়া’-এর দেওয়া এক নির্দেশনার বরাতে এ তথ্য জানা গেছে।
 
​নতুন এই নির্দেশনায় বলা হয়েছে, প্রবাসীদের জন্য নির্ধারিত এই ওয়ার্ক পারমিট পেতে ১০০ সৌদি রিয়াল ফি প্রদান করতে হবে।
 
​প্ল্যাটফর্মটি ওয়ার্ক পারমিট ছাড়াও শ্রমবাজারের বিভিন্ন প্রক্রিয়া যেমন- ব্যবসা প্রতিষ্ঠানের সাবস্ক্রিপশন, পদত্যাগ এবং ভিসা সংক্রান্ত বিভিন্ন সেবার রূপরেখা প্রকাশ করেছে।
 
​কিউয়া কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সাবস্ক্রিপশন ফি ওই কোম্পানির আকার এবং সেখানে নিবন্ধিত মোট কর্মীর সংখ্যার ওপর নির্ভর করে নির্ধারিত হবে।
 
​নির্দেশনায় আরও বলা হয়েছে, তামহীর প্রোগ্রামের আওতাভুক্ত প্রশিক্ষণ চুক্তিগুলো প্ল্যাটফর্মে ইলেকট্রনিকভাবে যুক্ত করা যাবে। তবে এগুলো কোনোভাবেই ‘সৌদিকরণ’ প্রক্রিয়ার অংশ কিংবা বর্তমান কর্মসংস্থানের যোগ্যতা হিসেবে বিবেচিত হবে না।
 
​নির্ধারিত যেকোনো সেবার ফি ব্যাংক কার্ড, কিউয়া ডিজিটাল ওয়ালেট এবং সাদাদ পেমেন্ট নম্বরের মাধ্যমে পরিশোধ করা যাবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
 
​পদত্যাগের বিষয়ে বলা হয়েছে, কোনো কর্মী পদত্যাগপত্র জমা দেওয়ার ৭ দিনের মধ্যে তা প্রত্যাহার করতে পারবেন। তবে এক্ষেত্রে নিয়োগকর্তা যদি এর মধ্যেই পদত্যাগপত্র গ্রহণ বা স্থগিতের কোনো সিদ্ধান্ত না নিয়ে থাকেন, তবেই এই নিয়ম কার্যকর হবে।
​​​​
​এছাড়া চাকরির চুক্তির ওপর ভিত্তি করে কর্মীদের নোটিশ পিরিয়ড ভিন্ন হতে পারে। পাশাপাশি একবার কোনো ভিসা ইস্যু হয়ে গেলে এর তথ্য আর পরিবর্তন করা যাবে না; ভুল থাকলে তা বাতিল করে নতুন ভিসা ইস্যু করতে হবে বলে নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক

জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক