রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কবে, কোথায় সমাহিত হবেন খামেনি, চূড়ান্ত সূচি জানাল ইরান হজ শেষে দেশে ফিরলেন সাড়ে ৫২ হাজার হাজি, মৃত্যু বেড়ে ৪৯ প্রস্তাবিত বাজেটে প্রবাসী কল্যাণে বরাদ্দ কমল আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উৎসব, বাইরে সরকারবিরোধী আন্দোলন টানা ৪ বছর কোমায় থেকে চিরবিদায় নিলেন থাই রাজকন্যা মধ্যরাতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের জানালা ভেঙে চুরি নিখোঁজ ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান আহম্মেদ পতাকার রঙের সঙ্গে কেন মেলে না দক্ষিণ আফ্রিকার জার্সি? চোটে বিশ্বকাপ শেষ, অভিমানে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জাপান অধিনায়ক বাজেটে দাম কমছে লিপস্টিক-ফেসওয়াশসহ ৭ প্রসাধন সামগ্রীর বিশ্বকাপে মাঠে নামার আগেই ইরানের কড়া হুঁশিয়ারি জামালপুর সীমান্তে আটকে থাকা সেই বৃদ্ধ ফিরলেন পরিবারের কাছে বিশ্বকাপ জ্বরে আর্জেন্টিনা বন্দনায় মেতেছেন দুই বোন মেহজাবীন ও মালাইকা মাথাপিছু আয়ে রেকর্ড, তবে পিছু ছাড়ছে না দারিদ্র্য বাজেটে বেসরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর দেশি মদে লিটারপ্রতি ৫০০ টাকা কর বাড়বে বাজেটে জাবিপ্রবির অবকাঠামো উন্নয়নে দেড় হাজার কোটি টাক বরাদ্দের প্রস্তাব বাবার মর্মান্তিক মৃত্যুর ২০ বছর পর একইভাবে খুন ছেলে হত্যা, পুশইন ও মাদক: নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ সম্মেলনে মিলল না কোনো সমাধান শূন্যরেখায় আটকে থাকা সেই বৃদ্ধ রাজশাহীর ষষ্ঠী চন্দ্র বলে দাবি

কবে, কোথায় সমাহিত হবেন খামেনি, চূড়ান্ত সূচি জানাল ইরান

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৬ ০৬:৫৭:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৬ ০৬:৫৭:৩৮ অপরাহ্ন
কবে, কোথায় সমাহিত হবেন খামেনি, চূড়ান্ত সূচি জানাল ইরান

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনকাজের চূড়ান্ত সময়সূচি এবং স্থান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে দেশটির সরকার। দীর্ঘ পাঁচ দিনের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বোচ্চ মর্যাদায় তাকে সমাহিত করা হবে।
 

শনিবার (১৩ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
 

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৪ জুলাই রাজধানী তেহরানে খামেনির জানাজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর টানা পাঁচ দিন ধরে চলবে রাষ্ট্রীয় শোক ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচি।
 

সব আনুষ্ঠানিকতা শেষে ৯ জুলাই দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের পবিত্র ইমাম রেজার (আ.) মাজারে তাকে দাফন করা হবে।
 

রাষ্ট্রীয় ঘোষণা অনুযায়ী, এই অন্ত্যেষ্টিক্রিয়ায় বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানসহ বিশ্বের শীর্ষ নেতারা অংশ নেবেন। তাদের উপস্থিতিতেই সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফনকার্য সম্পন্ন হবে।
 

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে ইরান ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো এক যৌথ বিমান হামলায় প্রাণ হারান আয়াতুল্লাহ আলী খামেনি।
 

তার এই আকস্মিক মৃত্যুর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ও ইসলামিক প্রজাতন্ত্র ইরানে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে চলা খামেনি শাসনের অবসান ঘটে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উৎসব, বাইরে সরকারবিরোধী আন্দোলন

আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উৎসব, বাইরে সরকারবিরোধী আন্দোলন