বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রেমের টানে চীন থেকে নেত্রকোনায়, মুসলিম হয়ে তরুণীকে বিয়ে বিশ্বকাপ ফাইনালে সংঘাত ও রাজনৈতিক ব্যানার: ফিফার কাঠগড়ায় আর্জেন্টিনা পিএসসির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ফলপ্রসূ আলোচনা গাঁজাসেবীর কামড়ে ২ যুবক আহত, বিশাল গাঁজা গাছসহ গ্রেপ্তার দেশে পেপ্যাল ও পেওনিয়ার চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক হোয়াটসঅ্যাপের কল ফিচারে আসছে বড় পরিবর্তন, যুক্ত হচ্ছে যেসব সুবিধা স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের সুযোগ বহালের দাবি জামায়াতের পুলিশের বাধায় হবিগঞ্জের পথে সড়কে বসে পড়লেন এনসিপির নেতারা জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া

কবে, কোথায় সমাহিত হবেন খামেনি, চূড়ান্ত সূচি জানাল ইরান

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৬ ০৬:৫৭:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৬ ০৬:৫৭:৩৮ অপরাহ্ন
কবে, কোথায় সমাহিত হবেন খামেনি, চূড়ান্ত সূচি জানাল ইরান

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনকাজের চূড়ান্ত সময়সূচি এবং স্থান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে দেশটির সরকার। দীর্ঘ পাঁচ দিনের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বোচ্চ মর্যাদায় তাকে সমাহিত করা হবে।
 

শনিবার (১৩ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
 

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৪ জুলাই রাজধানী তেহরানে খামেনির জানাজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর টানা পাঁচ দিন ধরে চলবে রাষ্ট্রীয় শোক ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচি।
 

সব আনুষ্ঠানিকতা শেষে ৯ জুলাই দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের পবিত্র ইমাম রেজার (আ.) মাজারে তাকে দাফন করা হবে।
 

রাষ্ট্রীয় ঘোষণা অনুযায়ী, এই অন্ত্যেষ্টিক্রিয়ায় বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানসহ বিশ্বের শীর্ষ নেতারা অংশ নেবেন। তাদের উপস্থিতিতেই সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফনকার্য সম্পন্ন হবে।
 

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে ইরান ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো এক যৌথ বিমান হামলায় প্রাণ হারান আয়াতুল্লাহ আলী খামেনি।
 

তার এই আকস্মিক মৃত্যুর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ও ইসলামিক প্রজাতন্ত্র ইরানে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে চলা খামেনি শাসনের অবসান ঘটে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রেমের টানে চীন থেকে নেত্রকোনায়, মুসলিম হয়ে তরুণীকে বিয়ে

প্রেমের টানে চীন থেকে নেত্রকোনায়, মুসলিম হয়ে তরুণীকে বিয়ে