বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্টসহ ২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছাল ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল?

প্রস্তাবিত বাজেটে প্রবাসী কল্যাণে বরাদ্দ কমল

  • আপলোড সময় : ১২-০৬-২০২৬ ০১:২৮:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৬ ০১:২৮:৫০ অপরাহ্ন
প্রস্তাবিত বাজেটে প্রবাসী কল্যাণে বরাদ্দ কমল

আগামী অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ কমানো হয়েছে। তবে রেমিট্যান্সযোদ্ধাদের সুরক্ষায় নতুন করে একটি বিশেষ ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
 

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই প্রস্তাব তুলে ধরেন।
 

নতুন অর্থবছরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জন্য মোট ৮৮০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর আগে সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে এই মন্ত্রণালয়ে বরাদ্দ ছিল ৯৩১ কোটি টাকা।
 

হিসাব অনুযায়ী, বিদায়ী অর্থবছরের তুলনায় এবার প্রবাসী কল্যাণে ৫১ কোটি টাকা বাজেট কমানো হয়েছে।
 

প্রস্তাবিত ৮৮০ কোটি টাকার মধ্যে পরিচালন ব্যয় হিসেবে ৪৬৩ কোটি টাকা ধরা হয়েছে। অন্যদিকে, উন্নয়ন ব্যয় বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৪১৭ কোটি টাকা।
 

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, প্রবাসী জনশক্তির সুরক্ষা এবং বিদেশে কর্মসংস্থান বাড়াতে সরকার বিশেষ অগ্রাধিকার দিচ্ছে। এরই অংশ হিসেবে প্রবাসী কর্মীদের সার্বিক কল্যাণে একটি বিশেষ ‘প্রবাসী কার্ড’ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 

জানা গেছে, নতুন এই কার্ডের মাধ্যমে প্রবাসীরা ব্যাংকিং সুবিধা, বিমা, জরুরি সহায়তাসহ বিভিন্ন ধরনের কল্যাণমূলক সেবা খুব সহজেই গ্রহণ করতে পারবেন।
 

উল্লেখ্য, আগের ২০২৫-২৬ অর্থবছরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ৯৩১ কোটি টাকা বাজেটের মধ্যে পরিচালন ব্যয় ছিল ৪৩৪ কোটি টাকা। আর উন্নয়ন ব্যয় হিসেবে ধরা হয়েছিল ৪৯৭ কোটি টাকা।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক

জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক