মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধের রায়ের পর সুপ্রিম কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণ ইউপি নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত নয়, পিছু হটল ইসি জুলাই গণহত্যা: ওবায়দুল কাদের, আরাফাত ও সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ইউপি নির্বাচনের তারিখ নিয়ে সরকার কিছুই জানে না: এলজিআরডি প্রতিমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষার দিনেই ইউপি ভোট, শিক্ষক ও অভিভাবকদের উদ্বেগ প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ-বিভ্রাট, পল্লী বিদ্যুতের জিএমকে স্ট্যান্ড রিলিজ টানা ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় আজ কমলনগরে সড়ক ধসে হাজারো মানুষের দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বর্ডার গার্ড স্কুলে পরিচ্ছন্নতা অভিযান ৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপে ৮০ উপজেলা মালয়েশিয়ায় ইএসকেএল প্রাঙ্গণে অভিযান, সেবা নিতে গিয়ে আটক বাংলাদেশিরা টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর ভেনিস থেকে ফিরে বিমানবন্দরে যা বললেন অভিনেত্রী বাঁধন আরএফএল গ্রুপে নিয়োগ, পাবেন উৎসব ভাতাসহ নানা সুবিধা দুঃসময়ে রাজপথে থাকা নেতাদের মূল্যায়নের দাবি গুনাইঘর ইউনিয়ন বিএনপির এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সাব-রেজিস্ট্রার বদলিতে চালু হচ্ছে লটারি পদ্ধতি: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত, অক্টোবরের শুরুতে যাওয়ার সম্ভাবনা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী শাহে আলম

আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উৎসব, বাইরে সরকারবিরোধী আন্দোলন

  • আপলোড সময় : ১২-০৬-২০২৬ ০১:১৫:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৬ ০১:১৫:০৭ অপরাহ্ন
আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উৎসব, বাইরে সরকারবিরোধী আন্দোলন

মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে ফিফা ফুটবল বিশ্বকাপের। তবে ভেতরে উৎসবের আমেজ থাকলেও স্টেডিয়ামের বাইরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
 

শুক্রবার (১২ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে এবারের আসরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
 

ম্যাচ শুরুর দেড় ঘণ্টা আগে অনুষ্ঠিত হয় জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। স্টেডিয়ামে আলোর ঝলকানি ও সাংস্কৃতিক প্রদর্শনীর পাশাপাশি মঞ্চ মাতান পপসম্রাজ্ঞী শাকিরাসহ জনপ্রিয় বেশ কয়েকজন শিল্পী। রেকর্ড তৃতীয়বারের মতো বিশ্বকাপের ম্যাচ আয়োজনের সাক্ষী হলো এই স্টেডিয়ামটি।
 

তবে এই উৎসবের ঠিক আগমুহূর্তেই স্টেডিয়ামের বাইরে চরম উত্তেজনা ছড়ায়। প্রায় ২০০ জন মুখোশধারী ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
 

মেক্সিকো সিটির নাগরিক নিরাপত্তা সচিবালয় জানায়, পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ২৮ বছর বয়সী এক নারীকে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
 

এছাড়া বিক্ষোভের কারণে শহরের কয়েকটি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। একটি ফ্যান জোনেও বিশৃঙ্খলা দেখা দিলে তা দ্রুত নিয়ন্ত্রণ করে পুলিশ।
 

স্টেডিয়ামের বাইরে এমন উত্তেজনা থাকলেও উপস্থিত দর্শকদের ভেতরে প্রবেশ করতে বড় কোনো সমস্যার মুখে পড়তে হয়নি। খেলা শুরুর অনেক আগেই তাদের মাঠে আসার পরামর্শ দেওয়া হয়েছিল।
 

জানা গেছে, দেশে চলমান সামাজিক অস্থিরতা ও সরকারবিরোধী আন্দোলনের কারণেই এই বিক্ষোভের সৃষ্টি হয়। দেশটির সরকার এবং জাতীয় শিক্ষক ইউনিয়নের (সিএনটিই) মধ্যকার দীর্ঘদিনের দ্বন্দ্ব এই উত্তেজনার প্রধান কারণ।
 

জুন মাসের শুরু থেকেই বিক্ষোভকারীরা ফুটবলারদের ভাস্কর্যে আগুন দিয়ে প্রতিবাদ জানিয়ে আসছিল। সে সময় পরিস্থিতি সামাল দিতে পুলিশকে কাঁদানে গ্যাসও ছুড়তে হয়। এমনকি তীব্র যানজটের কারণে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবম তার কার্যালয়েও পৌঁছাতে পারেননি।
 

শিক্ষক ইউনিয়নের মূল দাবি হলো, প্রেসিডেন্টের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ২০০৭ সালের বিতর্কিত আইএসএসএসটিই আইন বাতিল করা এবং শতভাগ বেতন বৃদ্ধি। এই দাবিতে দেশটিতে চলা টানা ধর্মঘটের কারণে দশ লাখেরও বেশি শিশুর শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইউপি নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত নয়, পিছু হটল ইসি

ইউপি নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত নয়, পিছু হটল ইসি