বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ফলপ্রসূ আলোচনা গাঁজাসেবীর কামড়ে ২ যুবক আহত, বিশাল গাঁজা গাছসহ গ্রেপ্তার দেশে পেপ্যাল ও পেওনিয়ার চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক হোয়াটসঅ্যাপের কল ফিচারে আসছে বড় পরিবর্তন, যুক্ত হচ্ছে যেসব সুবিধা স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের সুযোগ বহালের দাবি জামায়াতের পুলিশের বাধায় হবিগঞ্জের পথে সড়কে বসে পড়লেন এনসিপির নেতারা জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন

মধ্যরাতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের জানালা ভেঙে চুরি

  • আপলোড সময় : ১২-০৬-২০২৬ ১২:৪৬:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৬ ১২:৪৬:০৬ অপরাহ্ন
মধ্যরাতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের জানালা ভেঙে চুরি

সুপ্রিম কোর্ট এলাকায় অবস্থিত রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার কার্যালয়ে (অ্যাটর্নি জেনারেল অফিস) চুরির ঘটনা ঘটেছে। ভবনের জানালা ভেঙে জিনিসপত্র চুরির এই ঘটনাকে নিছক চুরি নয়, বরং পরিকল্পিত নাশকতা বলে সন্দেহ করছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
 

শুক্রবার (১২ জুন) সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই চুরির তথ্য নিশ্চিত করা হয়।
 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে অ্যাটর্নি জেনারেল ভবনের নিচতলা ও দোতলার লিফটের সামনের জানালার থাই গ্লাসের দুটি অংশ খুলে ফেলে একদল দুর্বৃত্ত।
 

এর মধ্যে জানালার একটি অংশ ভবনের পেছন দিক দিয়ে তারা নিয়ে যেতে পারলেও অপর অংশটি নিতে পারেনি। এ সময় ভাঙচুরের শব্দ পেয়ে কার্যালয়ের নিরাপত্তাকর্মী ফজলুল হক, মিঠুন বাড়ৈ এবং সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের ধাওয়া দেন।
 

তবে পুলিশ ও নিরাপত্তাকর্মীদের ধাওয়া খেয়েও রাতের অন্ধকারে দুর্বৃত্তরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে সকালে অ্যাটর্নি জেনারেলকে চুরির এই পুরো ঘটনার বিস্তারিত অবহিত করা হয়।
 

ঘটনাটি সম্পর্কে জানতে পেরে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘এটি নাশকতা হতে পারে। গত কয়েক দিন ধরে এই অফিস থেকে চাকরিচ্যুত কয়েকজন দুর্নীতিপরায়ণ ব্যক্তি অনলাইনে যে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, এই ঘটনায় তাদেরও ইন্ধন থাকতে পারে।’
 

অবিলম্বে এই চুরির ঘটনায় জড়িত ও নেপথ্যের ইন্ধনদাতাদের খুঁজে বের করে সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল। একই সঙ্গে থানায় এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করতে প্রশাসনিক কর্মকর্তাকে তাৎক্ষণিক নির্দেশ দিয়েছেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ফলপ্রসূ আলোচনা

শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ফলপ্রসূ আলোচনা