সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় ইএসকেএল প্রাঙ্গণে অভিযান, সেবা নিতে গিয়ে আটক বাংলাদেশিরা টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর ভেনিস থেকে ফিরে বিমানবন্দরে যা বললেন অভিনেত্রী বাঁধন আরএফএল গ্রুপে নিয়োগ, পাবেন উৎসব ভাতাসহ নানা সুবিধা দুঃসময়ে রাজপথে থাকা নেতাদের মূল্যায়নের দাবি গুনাইঘর ইউনিয়ন বিএনপির এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সাব-রেজিস্ট্রার বদলিতে চালু হচ্ছে লটারি পদ্ধতি: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত, অক্টোবরের শুরুতে যাওয়ার সম্ভাবনা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী শাহে আলম ঢাকায় ২৪ ঘণ্টায় ৬২৯ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার জগন্নাথপুরে ১২ বছরের ক্ষুদে হাফেজকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ বড়াইগ্রামে পাটের বাম্পার ফলন, ভালো দামে খুশি কৃষক জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে যা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী স্কুলে যাওয়ার পর নিখোঁজ, মাটি খুঁড়ে স্কুলছাত্রীর লাশ উদ্ধার সৌদি আরবের সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের ২০২৭ সালে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: ত্রাণমন্ত্রী ব্রিকসে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত, সব ধরনের আগ্রাসনের নিন্দা লক্ষ্মীপুরে ইজারার শর্তের তোয়াক্কা নেই, ফিটনেসবিহীন ট্রলারে ঝুঁকিপূর্ণ পারাপার গোপনে ‘ক্লড’ এআই ব্যবহার করে অস্ত্র বানাচ্ছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় বাঘাইছড়িতে দুই দোকানিকে অর্থদণ্ড

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ১০-০৬-২০২৬ ০৭:২৬:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৬ ০৭:২৬:৪৬ অপরাহ্ন
সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী
দেশের সাধারণ মানুষের কাছে সরকারি সেবা আরও সহজ ও সুবিধাজনকভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান।
 
​বুধবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।
 
​প্রধানমন্ত্রী বলেন, সরকারি কাজে গতি আনতে এবং জনগণের সেবা নিশ্চিত করতে বিভিন্ন দপ্তরে খালি থাকা পদগুলোতে জনবল নিয়োগ করা অত্যন্ত জরুরি। সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যালোচনা করছে এবং খুব শিগগিরই এসব শূন্য পদে নিয়োগ শুরু হবে।
 
​এদিন বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি একাধিক প্রশ্নের জবাব দেন।
​পাবনা-২ আসনের সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিবের উত্থাপিত অপর এক প্রশ্নের জবাবে সরকারপ্রধান জানান, ৫ লাখ সরকারি কর্মচারি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে শুধু জনপ্রশাসন মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থায় ২ হাজার ৮৭৯ জন লোক নিয়োগের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।
 
​সংসদে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনের আরেক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী দেশে সুষম উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
 
​তিনি জানান, ঈদের আগে দেওয়া সরকারি সহায়তা বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্য পাননি বলে সম্প্রতি এক বৈঠকে বিরোধীদলীয় নেতা জানিয়েছিলেন। বিষয়টি জানার পরপরই এলজিআরডি মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে দ্রুত ওই সহায়তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
 
​প্রধানমন্ত্রী আরও স্পষ্ট করেন, বর্তমান সরকার সম-উন্নয়নে বিশ্বাসী। তাই সরকারি ও বিরোধী দলের সব সংসদ সদস্যের এলাকায় উন্নয়নমূলক কাজে সরকারের পক্ষ থেকে সমান সহযোগিতা অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর

টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর