বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জয়-পুতুল সংশ্লিষ্ট সিআরআইয়ের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৬৪ আওয়ামী লীগের পতন হলেও দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াই শেষ হয়নি: নাহিদ ইসলাম রমজানের আগে বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী ক্রসফায়ার বিতর্কের পর আইজিপি পদে পরিবর্তনের আলোচনা মুরাদনগর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ মালেশিয়ায় ৩৬ বাংলাদেশিসহ ১৩০ শ্রমিকের আর্তনাদ বিজয়পুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কম্বল ও মদ জব্দ সাজেকের পরিস্থিতি নিয়ে হেডম্যান-কারবারীদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় ছাত্রদল নেতা হত্যা মামলায় এমপিপুত্রের ৩ দিনের রিমান্ড মির্জাগঞ্জে গাছের নিচে চাপা পড়ে ছাত্রদল নেতার মৃত্যু যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দুই দিনের কর্মসূচি ঘোষণা মক্কা প্রতিরক্ষা জোটের সঙ্গে বৈঠকে আঞ্চলিক সহযোগিতায় আগ্রহী ইরান জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান ইবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে দেশজুড়ে অস্থিরতা, চাপে ফ্রান্স সরকার ইসরায়েলে নির্বাচন আজ, ক্ষমতায় থাকছেন নেতানিয়াহু নাকি আসছে পরিবর্তন? রাষ্ট্রপতির সঙ্গে জাবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ, আলোচনায় উন্নয়ন পরিকল্পনা পিএসসির সদস্য হলেন শেখ হাসিনার ছবি সরিয়ে আলোচনায় আসা জাবি অধ্যাপক নির্বাসন শেষে নিজ দেশ ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো

​‘গুলি করলে বসে থাকব না’, জামালপুর সীমান্তে বিএসএফকে কড়া হুঁশিয়ারি বিজিবির

  • আপলোড সময় : ১০-০৬-২০২৬ ০৬:৩২:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৬ ০৬:৩২:২৩ অপরাহ্ন
​‘গুলি করলে বসে থাকব না’, জামালপুর সীমান্তে বিএসএফকে কড়া হুঁশিয়ারি বিজিবির
জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে এক বৃদ্ধকে জোরপূর্বক বাংলাদেশে পুশইন করার চেষ্টাকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে চরম উত্তেজনা তৈরি হয়েছে। এ সময় বিএসএফ গুলির হুমকি দিলে কড়া জবাব দেয় বিজিবি।
 
​বুধবার (১০ জুন) ভোর ৫টার দিকে উপজেলার রামরামপুর সীমান্তে এই ঘটনা ঘটে। জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান এই উত্তেজনার বিষয়টি নিশ্চিত করেছেন।
 
​জানা যায়, ভারতের নন্দীরচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা ভোরে প্রায় ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় বিজিবি সদস্যরা তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলেন।
 
​বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে ওই ব্যক্তি দুই দেশের মধ্যবর্তী নো ম্যানস ল্যান্ডে আটকা পড়েন। পরে সমস্যা সমাধানে দুই বাহিনীর মধ্যে আধা ঘণ্টাব্যাপী একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সুরাহা হয়নি।
 
​বৈঠক শেষে বিএসএফ সদস্যরা ওই বৃদ্ধকে ধাক্কা দিয়ে বাংলাদেশ সীমান্তে ঢোকানোর চেষ্টা করলে বিজিবিও পাল্টা ধাক্কা দিয়ে তাকে ভারতের দিকে পাঠিয়ে দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ব্যাপক বাগ্‌বিতণ্ডা শুরু হয়।
 
​একপর্যায়ে বিএসএফের এক সুবেদার তার সদস্যদের গুলি করার নির্দেশ দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তখন বিজিবি সদস্যরাও কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমাদেরও গুলি আছে, আমরা বসে থাকব না। গুলি করতে বললেন কেন?’
 
​বিজিবির এমন অনড় অবস্থানের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষও লাঠিসোঁটা নিয়ে বিএসএফের বিরুদ্ধে চিৎকার করে প্রতিবাদ শুরু করেন। এই পরিস্থিতিতে ওই বৃদ্ধ বাংলাদেশে প্রবেশ করতে না পেরে এখনো নো ম্যানস ল্যান্ডেই অবস্থান করছেন।
 
​বিজিবি কর্মকর্তা লে. কর্নেল হাসানুর রহমান জানান, আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে সীমান্তে যেকোনো ধরনের অবৈধ পুশইন ঠেকাতে বিজিবি বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জয়-পুতুল সংশ্লিষ্ট সিআরআইয়ের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের

জয়-পুতুল সংশ্লিষ্ট সিআরআইয়ের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের