বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্টসহ ২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছাল ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল?

বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনল সরকার, সব ম্যাচ দেখাবে বিটিভি

  • আপলোড সময় : ১০-০৬-২০২৬ ১২:০৬:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৬ ১২:০৬:২১ অপরাহ্ন
বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনল সরকার, সব ম্যাচ দেখাবে বিটিভি

ফিফার কাছ থেকে আসন্ন ‘বিশ্বকাপ ফুটবল ২০২৬’-এর সর্বমাধ্যম সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে বাংলাদেশ সরকার। এর ফলে প্রথমবারের মতো সম্পূর্ণ বিনামূল্যে বিশ্বকাপের সব কটি ম্যাচ দেখার সুযোগ পেতে যাচ্ছেন দেশের কোটি কোটি ফুটবলপ্রেমী।
 

মঙ্গলবার (৯ জুন) দুপুরে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
 

তিনি জানান, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপের সবগুলো ম্যাচ দেশজুড়ে সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।
 

বিটিভির পাশাপাশি বেসরকারি সংবাদভিত্তিক চ্যানেল সময় টেলিভিশন এবং স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টসের পর্দায়ও দেখা যাবে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা।
 

ফুটবল বিশ্বকাপের এই সম্প্রচার স্বত্ব কিনতে বিটিভির খরচ হয়েছে মাত্র ৪৭ কোটি টাকা। তবে এই বিপুল পরিমাণ অর্থ বিটিভিকে নিজস্ব তহবিল থেকে পরিশোধ করতে হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।
 

তিনি জানান, সরকারের উদ্যোগে এরই মধ্যে বিজ্ঞাপন বিক্রির মাধ্যমে খরচের পুরো টাকাটাই তুলে আনা সম্ভব হয়েছে।
 

সরকারি সম্প্রচার নীতিমালার আওতায় বিভিন্ন টেলিকম কোম্পানি, স্যাটেলাইট টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্মের কাছে বিজ্ঞাপন ও রাইটস বিক্রি করেই এই অর্থ সংগ্রহ করা হয়েছে।
 

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, ফিফা থেকে স্বত্ব কিনে নেওয়া একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান এই সম্প্রচারের জন্য প্রায় ২০০ কোটি টাকা দাবি করেছিল।
 

তবে সব ধরনের প্রতিবন্ধকতা ও কুচক্রী মহলের বাধা পেরিয়ে বিটিভি সরাসরি এই সম্প্রচার স্বত্ব পেতে সক্ষম হয়েছে। এটিকে তিনি দেশের সাধারণ মানুষের জন্য অত্যন্ত আনন্দের বিষয় বলে উল্লেখ করেন।
 

এ দিনের প্রেস ব্রিফিংয়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক

জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক