শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি মাসে দুই দফায় টানা চার দিন করে ছুটির সুযোগ রাশেদ খাঁনকে নাসীরুদ্দীন পাটওয়ারীর হুমকি, বললেন ‘সব ফাঁস করে দেব’ জগন্নাথপুরে সাদেক ইন্টারন্যাশনাল একাডেমিতে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত সন্তান না হওয়ার হতাশায় ঢামেকের ৮ তলা থেকে লাফিয়ে গৃহবধূর মৃত্যু নেত্রকোনায় বিয়ের আসরে প্রেমিকা, বিয়ে ভাঙায় অপমানে বরের বাবার আত্মহত্যা হাতির গতিবিধি পর্যবেক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তা, ঠেকানো যাচ্ছে মানুষের সঙ্গে সংঘাত নীল ছবির অতীত পেরিয়ে কলম্বিয়ার সিনেটর হিসেবে শপথ হামাসের অস্ত্র সমর্পণ ও ইসরায়েলের সেনা প্রত্যাহারে সম্মতি বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ৫ আগস্ট পল্টনে সমাবেশ করবে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব জাককানইবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত একাধিক বাংলাদেশের প্রশংসায় আরব আমিরাত ১০ বছর আগে খুন করেন সৎমাকে, এবার নেশার টাকার জন্য মাকে হত্যা আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহ্দী আমীন হঠাৎ কেন ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল টিফিনের রুটিতে ব্লেড থাকার পেছনের সত্য জানাল তদন্ত কমিটি, শিক্ষিকা বরখাস্ত ফের মুম্বাইয়ে ফ্ল্যাট বিক্রি করলেন সালমান, আয় কত? দেশজুড়ে তীব্র গ্যাস–সংকট: কারখানায় উৎপাদনে ধস, পাম্পে দীর্ঘ সারি প্রেমের টানে চীন থেকে নেত্রকোনায়, মুসলিম হয়ে তরুণীকে বিয়ে

ফুটবল খেলে আর বাড়ি ফেরা হলো না ২ শিশুর, পুকুরে মিলল নিথর দেহ

  • আপলোড সময় : ১০-০৬-২০২৬ ১১:৪৬:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৬ ১১:৪৬:৫৮ পূর্বাহ্ন
ফুটবল খেলে আর বাড়ি ফেরা হলো না ২ শিশুর, পুকুরে মিলল নিথর দেহ

জামালপুরের মেলান্দহ উপজেলায় ফুটবল খেলার পর পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিখোঁজের কয়েক ঘণ্টা পর ওই দুই শিশুর নিথর দেহ উদ্ধার করেন স্বজনরা।
 

মঙ্গলবার (৯ জুন) রাতে উপজেলার চরবানীপাকুরিয়া ইউনিয়নের রায়ের বাকাই গ্রামের একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান ও স্থানীয় ইউপি সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
 

পানিতে ডুবে প্রাণ হারানো ওই দুই শিশু হলো—একই গ্রামের আল নাফি (৮) এবং মঞ্জু মিয়ার ছেলে মো. রিফাত (৮)।
 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বিকেলে মাঠে ফুটবল খেলা শেষে আনছার আলী নামের এক ব্যক্তির পুকুরে গোসল করতে যায় নাফি ও রিফাত। এরপর সন্ধ্যা গড়িয়ে গেলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা চরম উদ্বিগ্ন হয়ে পড়েন।
 

পরে আত্মীয়স্বজন ও স্থানীয় এলাকাবাসী আশপাশের সম্ভাব্য বিভিন্ন স্থানে তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত ১১টার দিকে ওই পুকুরপাড়ে শিশু দুজনের জুতা পড়ে থাকতে দেখেন স্বজনরা।
 

এরপর সন্দেহ থেকে পুকুরের পানিতে তল্লাশি চালিয়ে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়। চরবানীপাকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নুরুল ইসলাম বলেন, ফুটফুটে দুই শিশুর এমন মৃত্যু পুরো এলাকার মানুষের জন্য অত্যন্ত হৃদয়বিদারক।
 

এ বিষয়ে মেলান্দহ থানার ওসি মো. ওবায়দুর রহমান জানান, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর তারা পেয়েছেন। তবে পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়রা স্বজনদের সহায়তায় শিশু দুটির মরদেহ উদ্ধার করে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চলতি মাসে দুই দফায় টানা চার দিন করে ছুটির সুযোগ

চলতি মাসে দুই দফায় টানা চার দিন করে ছুটির সুযোগ