বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাইবান্ধায় বন্ধুকে পানিতে চুবিয়ে হত্যা: অভিযুক্ত দুই কিশোরের বাড়িতে হামলা পাঁচ বিশ্বকাপে গোলের রেকর্ড, রোনালদোর রাজত্বে এবার মেসির ভাগ ‘নামাজ পড়তে বাংলাদেশ বা পাকিস্তানে যান’, বিজেপি নেতার বিতর্কিত মন্তব্য ষষ্ঠ বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক, ক্লোসেকে ছুঁয়ে ইতিহাস গড়লেন মেসি উপজেলা পরিষদে এমপিদের অফিস: প্রতিটি উপজেলায় অর্থ বরাদ্দ দিল সরকার আলিবাবার বিনিয়োগ বন্ধের শঙ্কায় দারাজ কারওয়ান বাজার পরিদর্শনে প্রতিমন্ত্রী: 'বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়েনি' সরকারি বই বেচতে গিয়ে জনতার হাতে ধরা, গাড়ি রেখে পালালেন মাদ্রাসা সুপার রংপুরে আকাশী-সাদার উন্মাদনা: ‘ব্রাজিল সমর্থকরা এলে দুধ দিয়ে গোসল করিয়ে বরণ করা হবে’ জেনেভায় সই হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান ঐতিহাসিক শান্তিচুক্তি, আয়োজক পাকিস্তান যানজট নিরসনে সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর খেলা শেষে ডালাসের গ্যালারি পরিষ্কার করলেন জাপানি দর্শকরা অক্সফোর্ডে ‘জুলাই গণঅভ্যুত্থান’ নিয়ে কথা বললেন হাসনাত ও সাদিক আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, নেট দুনিয়ায় তোলপাড় প্রাথমিক শিক্ষক বদলির ক্ষমতা পাচ্ছেন ডিসি-ইউএনওরা দুবাই পুলিশের হাতে ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর প্রথম সফর: অবৈধদের বৈধ করার জোরালো দাবি প্রবাসীদের টিকটকে প্রেম: একসঙ্গে থাকার সিদ্ধান্তে কিশোরগঞ্জ থেকে সখিপুরে তরুণী ‘ভাগ্য ভালো যে আরও গোল খাইনি’ ব্রাজিল ডিফেন্ডার রামিসা হত্যা: আসামিদের আপিল গ্রহণ, বিরতিহীন শুনানির আরজি রাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের হামলার কড়া জবাব, ২১ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা আঘাত

  • আপলোড সময় : ১০-০৬-২০২৬ ১১:৩৬:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৬ ১১:৩৬:২৩ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রের হামলার কড়া জবাব, ২১ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা আঘাত

যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রতিশোধ নিতে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ভয়াবহ পাল্টা আঘাত হেনেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদরদপ্তরসহ অন্তত ২১টি সামরিক লক্ষ্যবস্তুতে এই ড্রোন হামলা চালানো হয়।
 

বুধবার (১০ জুন) ভোরে আইআরজিসির দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
 

বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, দক্ষিণ ইরানে মার্কিন বিমান হামলার সরাসরি জবাব দিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। মার্কিন সামরিক অভিযান অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও কঠোর প্রতিশোধ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে তারা।
 

আইআরজিসির দাবি, তারা জর্ডানের একটি বিমানঘাঁটিতে থাকা দূরপাল্লার এফ-৩৫ যুদ্ধবিমানের হ্যাঙ্গারসহ একাধিক গুরুত্বপূর্ণ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে। এ ছাড়া কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতেও ড্রোন হামলা চালানো হয়েছে।
 

তবে কুয়েতের সামরিক বাহিনী দাবি করেছে, তাদের শক্তিশালী আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সফলভাবে ওই ড্রোন হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে।
 

একই সঙ্গে আইআরজিসি আরও দাবি করেছে, তারা দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ রিপার ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে।
 

সম্প্রতি দক্ষিণ ইরানের জাস্ক, সিরিক এবং কেশম দ্বীপের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের ব্যাপক ও সুনির্দিষ্ট হামলার পরই মূলত এই চরম উত্তেজনার সৃষ্টি হয়।
 

যুক্তরাষ্ট্র সে সময় একটি টেলিযোগাযোগ টাওয়ারসহ ইরানের ২০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছিল। আর তারই পাল্টা জবাব হিসেবে এবার যুক্তরাষ্ট্রের ২১টি সামরিক স্থাপনাকে নিশানা করল তেহরান।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গাইবান্ধায় বন্ধুকে পানিতে চুবিয়ে হত্যা: অভিযুক্ত দুই কিশোরের বাড়িতে হামলা

গাইবান্ধায় বন্ধুকে পানিতে চুবিয়ে হত্যা: অভিযুক্ত দুই কিশোরের বাড়িতে হামলা