শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীরা এখন নিরাপদে চলাফেরা করতে পারছেন: রিজভী একাধিক স্ত্রী থাকলে স্বামীর সম্পত্তিতে কে কতটুকু ভাগ পান? মাদকের টাকা জোগাতে ৩ বছরে ৪ শিশু বিক্রি, গ্রামে আতঙ্ক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার সিঙ্গাপুরের মতো বরিশালেও জাহাজনির্মাণ শিল্প বিকাশের সুযোগ রয়েছে: চিফ হুইপ লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা: ১ হাজার টন বিস্ফোরকে তৈরি হলো ভূমিকম্প পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল প্রেমিক অন্যত্র বিয়ের প্রস্তুতি নেওয়ায় অনশনে এক সন্তানের জননী, ঘরে তালা ঝুলিয়ে পালাল পরিবার আগামী বছর পদ্মা ব্যারাজের নির্মাণকাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদমন্ত্রী ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, সিদ্ধান্ত শিগগিরই: চিফ হুইপ দ্বিতীয় লংমার্চের তারিখ ও রুট জানালেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ভ্যাটের আওতায় আসছে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী ভারতের আসামে মুসলিম অধ্যুষিত এলাকায় উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো ৭০ বাড়ি লক্ষ্মীপুরে কমলনগর থানা পরিদর্শন এসপির, জনসেবা নিশ্চিতের তাগিদ সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় অভিযান মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের: আটক ১,১৯৬ এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে ছুটির দিনে ১০ ঘণ্টায় ৬০ পোস্ট, এআই ছবিতে নিজেকে যেভাবে দেখাচ্ছেন ট্রাম্প অবৈধ সম্পদের মামলা: সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ বরগুনায় প্রবাসী বাবার আনা আখরোট খেয়ে ৭ ছাত্রী অসুস্থ

একনেকে উঠছে 'চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল' প্রকল্প

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৬ ১১:২৮:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৬ ১১:২৮:১৮ পূর্বাহ্ন
একনেকে উঠছে  'চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল' প্রকল্প

চট্টগ্রামের আনোয়ারায় বিশাল এলাকাজুড়ে নির্মাণ হতে যাচ্ছে 'চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল'। এক লাখ মানুষের কর্মসংস্থান এবং বিপুল বিদেশি বিনিয়োগের আশা জাগানো মেগা এই প্রকল্পটি অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তোলা হচ্ছে।
 

মঙ্গলবার (৯ জুন) অনুষ্ঠিত হতে যাওয়া একনেক সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলে পরিকল্পনা কমিশন ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
 

সম্প্রতি মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের কাজ বাতিল হওয়ার পর নতুন এই চীনা প্রকল্পের উদ্যোগ সামনে এলো। গত ফেব্রুয়ারিতে ৯১৯ কোটি টাকা ব্যয়ের ওই প্রকল্পটি বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার।
 

কর্ণফুলী নদীর মোহনার কাছে প্রায় ৮০০ একর জায়গাজুড়ে গড়ে উঠবে নতুন এই চীনা অর্থনৈতিক অঞ্চল। এর মাধ্যমে দেশে অন্তত ৫০০ মিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ আসার প্রত্যাশা করা হচ্ছে।
 

বিশাল এই প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৯০ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার নিজস্ব তহবিল থেকে ১ হাজার ৭২২ কোটি টাকা জোগান দেবে।
 

বাকি ২ হাজার ৪৬৭ কোটি টাকা প্রকল্প সহায়তা হিসেবে অর্থায়ন করবে চীন সরকার। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০৩১ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
 

এদিকে, এই মেগা প্রকল্পের নির্মাণ ব্যয় নিয়ে এরই মধ্যে প্রশ্ন তুলেছে খোদ পরিকল্পনা কমিশন। সংস্থাটির মতে, পুরো প্রকল্পে অন্তত ১৩৩ কোটি টাকা অতিরিক্ত ব্যয় ধরা হয়েছে।
 

প্রস্তাবিত ব্যয়ের খসড়া অনুযায়ী, ৩৩০ মিটার সেতুসহ ১০ মিটার চওড়া ১ হাজার ২৩৫ মিটার রাস্তা নির্মাণে ২২৬ কোটি ৮৮ লাখ টাকা চাওয়া হয়েছে। অর্থাৎ, এখানে প্রতি মিটার রাস্তা নির্মাণেই খরচ দেখানো হয়েছে প্রায় ১৮ লাখ ৩৭ হাজার টাকা!
 

এ ছাড়া ২৪ মিটার প্রস্থের আরও ১ হাজার ১৮১ মিটার রাস্তা নির্মাণে প্রতি মিটারে ব্যয় ধরা হয়েছে ১৩ লাখ ৪৯ হাজার টাকা। এর বাইরে কেবল দুটি পানি সংরক্ষণাগার নির্মাণেই খরচ দেখানো হয়েছে ১১৭ কোটি ৩৬ লাখ টাকা।
 

ব্যয়ের এই অস্বাভাবিক ও অতিরিক্ত অঙ্ক নিয়েই মূলত আপত্তি জানিয়েছে পরিকল্পনা কমিশন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নারীরা এখন নিরাপদে চলাফেরা করতে পারছেন: রিজভী

নারীরা এখন নিরাপদে চলাফেরা করতে পারছেন: রিজভী