রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে চালু হচ্ছে লটারি পদ্ধতি: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত, অক্টোবরের শুরুতে যাওয়ার সম্ভাবনা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী শাহে আলম ঢাকায় ২৪ ঘণ্টায় ৬২৯ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার জগন্নাথপুরে ১২ বছরের ক্ষুদে হাফেজকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ বড়াইগ্রামে পাটের বাম্পার ফলন, ভালো দামে খুশি কৃষক জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে যা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী স্কুলে যাওয়ার পর নিখোঁজ, মাটি খুঁড়ে স্কুলছাত্রীর লাশ উদ্ধার সৌদি আরবের সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের ২০২৭ সালে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: ত্রাণমন্ত্রী ব্রিকসে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত, সব ধরনের আগ্রাসনের নিন্দা লক্ষ্মীপুরে ইজারার শর্তের তোয়াক্কা নেই, ফিটনেসবিহীন ট্রলারে ঝুঁকিপূর্ণ পারাপার গোপনে ‘ক্লড’ এআই ব্যবহার করে অস্ত্র বানাচ্ছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় বাঘাইছড়িতে দুই দোকানিকে অর্থদণ্ড নারীরা এখন নিরাপদে চলাফেরা করতে পারছেন: রিজভী একাধিক স্ত্রী থাকলে স্বামীর সম্পত্তিতে কে কতটুকু ভাগ পান? মাদকের টাকা জোগাতে ৩ বছরে ৪ শিশু বিক্রি, গ্রামে আতঙ্ক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার সিঙ্গাপুরের মতো বরিশালেও জাহাজনির্মাণ শিল্প বিকাশের সুযোগ রয়েছে: চিফ হুইপ লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা: ১ হাজার টন বিস্ফোরকে তৈরি হলো ভূমিকম্প

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মৃত্যু নিয়ে মুখ খুললেন সেই নারী

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৬ ১১:০৯:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৬ ১১:০৯:০৭ পূর্বাহ্ন
আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মৃত্যু নিয়ে মুখ খুললেন সেই নারী

বগুড়া শহরের একটি আবাসিক হোটেল থেকে বিপুল চন্দ্র পাল নামের সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের মরদেহ উদ্ধারের ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ। আটকের পর পুলিশের জিজ্ঞাসাবাদে ওই ইউপি সদস্যের মৃত্যুর কারণ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি।
 

রোববার (৭ জুন) দুপুরে ঠাকুরগাঁও শহরের আরেকটি আবাসিক হোটেল থেকে ওই নারীকে আটক করে বগুড়া সদর থানা-পুলিশ। পরে সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম গণমাধ্যমের কাছে আটকের বিষয়টি নিশ্চিত করে বিস্তারিত তথ্য জানান।
 

আটক হওয়া ওই নারীর নাম মোর্শেদা বেগম। তিনি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বাসিন্দা।
 

পুলিশ জানায়, শনিবার দুপুরে বগুড়া শহরের সেঞ্চুরি হোটেলের ৬১০ নম্বর কক্ষ থেকে বিপুলের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর হোটেলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোর্শেদাকে শনাক্ত করে পুলিশ।
 

জিজ্ঞাসাবাদে মোর্শেদা বেগম দাবি করেন, নিহত বিপুল চন্দ্র পালের সঙ্গে গত ছয় বছর ধরে তার প্রেমের সম্পর্ক ছিল। তারা মাঝেমধ্যেই একসঙ্গে হোটেলে সময় কাটাতেন।
 

ওই নারীর ভাষ্যমতে, ঘটনার দিন রাতে হোটেল কক্ষে যৌন উত্তেজক ওষুধ সেবন করার পর বিপুল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং একপর্যায়ে মারা যান। এ ঘটনা দেখে তিনি চরম আতঙ্কিত হয়ে পড়েন এবং তড়িঘড়ি করে হোটেল ছেড়ে পালিয়ে যান।
 

হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার রাত ৯টার দিকে বিপুল চন্দ্র পাল ওই নারীকে নিয়ে হোটেলটিতে ওঠেন। পরের দিন চেকআউটের সময় পার হলেও কক্ষের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় পুলিশে খবর দেওয়া হয়।
 

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিছানায় অচেতন অবস্থায় বিপুলকে পড়ে থাকতে দেখে। এ সময় কক্ষটি থেকে বেশ কিছু যৌন উত্তেজক বড়ি, ঘুমের ওষুধ ও কোমল পানীয় উদ্ধার করা হয়।
 

এদিকে, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। তবে নিহতের স্ত্রী লিপি রানী পালের অভিযোগ, সারিয়াকান্দির এক ব্যক্তি তার স্বামীকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে এবং এখন তা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।
 

পুলিশ কর্মকর্তা মাহফুজ আলম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 

ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানায় পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাব-রেজিস্ট্রার বদলিতে চালু হচ্ছে লটারি পদ্ধতি: আইনমন্ত্রী

সাব-রেজিস্ট্রার বদলিতে চালু হচ্ছে লটারি পদ্ধতি: আইনমন্ত্রী