বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাইবান্ধায় বন্ধুকে পানিতে চুবিয়ে হত্যা: অভিযুক্ত দুই কিশোরের বাড়িতে হামলা পাঁচ বিশ্বকাপে গোলের রেকর্ড, রোনালদোর রাজত্বে এবার মেসির ভাগ ‘নামাজ পড়তে বাংলাদেশ বা পাকিস্তানে যান’, বিজেপি নেতার বিতর্কিত মন্তব্য ষষ্ঠ বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক, ক্লোসেকে ছুঁয়ে ইতিহাস গড়লেন মেসি উপজেলা পরিষদে এমপিদের অফিস: প্রতিটি উপজেলায় অর্থ বরাদ্দ দিল সরকার আলিবাবার বিনিয়োগ বন্ধের শঙ্কায় দারাজ কারওয়ান বাজার পরিদর্শনে প্রতিমন্ত্রী: 'বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়েনি' সরকারি বই বেচতে গিয়ে জনতার হাতে ধরা, গাড়ি রেখে পালালেন মাদ্রাসা সুপার রংপুরে আকাশী-সাদার উন্মাদনা: ‘ব্রাজিল সমর্থকরা এলে দুধ দিয়ে গোসল করিয়ে বরণ করা হবে’ জেনেভায় সই হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান ঐতিহাসিক শান্তিচুক্তি, আয়োজক পাকিস্তান যানজট নিরসনে সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর খেলা শেষে ডালাসের গ্যালারি পরিষ্কার করলেন জাপানি দর্শকরা অক্সফোর্ডে ‘জুলাই গণঅভ্যুত্থান’ নিয়ে কথা বললেন হাসনাত ও সাদিক আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, নেট দুনিয়ায় তোলপাড় প্রাথমিক শিক্ষক বদলির ক্ষমতা পাচ্ছেন ডিসি-ইউএনওরা দুবাই পুলিশের হাতে ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর প্রথম সফর: অবৈধদের বৈধ করার জোরালো দাবি প্রবাসীদের টিকটকে প্রেম: একসঙ্গে থাকার সিদ্ধান্তে কিশোরগঞ্জ থেকে সখিপুরে তরুণী ‘ভাগ্য ভালো যে আরও গোল খাইনি’ ব্রাজিল ডিফেন্ডার রামিসা হত্যা: আসামিদের আপিল গ্রহণ, বিরতিহীন শুনানির আরজি রাষ্ট্রের

‘প্রেমিক-প্রেমিকারও মতবিরোধ হয়’, ট্রাম্প-নেতানিয়াহুর সম্পর্ক নিয়ে লেইটার

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৬ ১০:৪৯:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৬ ১০:৪৯:৪৭ পূর্বাহ্ন
‘প্রেমিক-প্রেমিকারও মতবিরোধ হয়’, ট্রাম্প-নেতানিয়াহুর সম্পর্ক নিয়ে লেইটার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যকার চলমান উত্তেজনার খবরকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ওয়াশিংটনে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েহিয়েল লেইটার। দুই নেতার এই রসায়নকে তিনি প্রেমিক-প্রেমিকার সম্পর্কের সঙ্গে তুলনা করেছেন।
 

সোমবার (৮ জুন) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।
 

সাক্ষাৎকারে ইয়েহিয়েল লেইটার বলেন, ‘প্রেমিক-প্রেমিকার মধ্যেও মাঝে মাঝে মতবিরোধ হয়। তবে সেই মতপার্থক্য কখনও তাদের সম্পর্কের গভীরতাকে নষ্ট করে না।’
 

তিনি জানান, ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে প্রায় চার দশকের পুরোনো ও সুগভীর বন্ধুত্ব রয়েছে। তিনি নিজেই দুই নেতার মধ্যকার এমন শত শত ফোনালাপের সাক্ষী।
 

ইরান ইস্যুতে এই রাষ্ট্রদূত জানান, ট্রাম্পের অনুরোধ রক্ষা করেই ইরানের বিরুদ্ধে সামরিক প্রতিক্রিয়ার ক্ষেত্রে নেতানিয়াহু কিছুটা সংযত অবস্থান নিয়েছিলেন।
 

তবে ট্রাম্পও এটি খুব ভালোভাবে বোঝেন যে, ইসরায়েলের ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হলে তেল আবিব কোনোভাবেই চুপ করে বসে থাকতে পারে না। লেইটারের দাবি, সার্বিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে এখনও অত্যন্ত ঘনিষ্ঠ ও পারস্পরিক বোঝাপড়া বিদ্যমান।
 

লেবানন প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনার সঙ্গে লেবাননের কোনো সম্পর্ক নেই। ইরানের সঙ্গে যুক্ত থাকলে লেবাননের কোনো ভবিষ্যৎ থাকবে না।
 

তিনি আরও বলেন, ইরান মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের আলোচনাকে লেবাননের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে। অথচ হিজবুল্লাহর ওপর ইসরায়েলের হামলার সঙ্গে ইরানের কোনো সম্পৃক্ততা নেই এবং তাদের এ থেকে দূরে থাকা উচিত।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গাইবান্ধায় বন্ধুকে পানিতে চুবিয়ে হত্যা: অভিযুক্ত দুই কিশোরের বাড়িতে হামলা

গাইবান্ধায় বন্ধুকে পানিতে চুবিয়ে হত্যা: অভিযুক্ত দুই কিশোরের বাড়িতে হামলা