শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কবে, কোথায় সমাহিত হবেন খামেনি, চূড়ান্ত সূচি জানাল ইরান হজ শেষে দেশে ফিরলেন সাড়ে ৫২ হাজার হাজি, মৃত্যু বেড়ে ৪৯ প্রস্তাবিত বাজেটে প্রবাসী কল্যাণে বরাদ্দ কমল আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উৎসব, বাইরে সরকারবিরোধী আন্দোলন টানা ৪ বছর কোমায় থেকে চিরবিদায় নিলেন থাই রাজকন্যা মধ্যরাতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের জানালা ভেঙে চুরি নিখোঁজ ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান আহম্মেদ পতাকার রঙের সঙ্গে কেন মেলে না দক্ষিণ আফ্রিকার জার্সি? চোটে বিশ্বকাপ শেষ, অভিমানে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জাপান অধিনায়ক বাজেটে দাম কমছে লিপস্টিক-ফেসওয়াশসহ ৭ প্রসাধন সামগ্রীর বিশ্বকাপে মাঠে নামার আগেই ইরানের কড়া হুঁশিয়ারি জামালপুর সীমান্তে আটকে থাকা সেই বৃদ্ধ ফিরলেন পরিবারের কাছে বিশ্বকাপ জ্বরে আর্জেন্টিনা বন্দনায় মেতেছেন দুই বোন মেহজাবীন ও মালাইকা মাথাপিছু আয়ে রেকর্ড, তবে পিছু ছাড়ছে না দারিদ্র্য বাজেটে বেসরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর দেশি মদে লিটারপ্রতি ৫০০ টাকা কর বাড়বে বাজেটে জাবিপ্রবির অবকাঠামো উন্নয়নে দেড় হাজার কোটি টাক বরাদ্দের প্রস্তাব বাবার মর্মান্তিক মৃত্যুর ২০ বছর পর একইভাবে খুন ছেলে হত্যা, পুশইন ও মাদক: নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ সম্মেলনে মিলল না কোনো সমাধান শূন্যরেখায় আটকে থাকা সেই বৃদ্ধ রাজশাহীর ষষ্ঠী চন্দ্র বলে দাবি

মালয়েশিয়ায় প্রবাসীদের ভোগান্তি লাঘবে গণমাধ্যমকে পাশে চায় হাইকমিশন

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ১১:১৬:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ১১:৪০:২৯ অপরাহ্ন
মালয়েশিয়ায় প্রবাসীদের ভোগান্তি লাঘবে গণমাধ্যমকে পাশে চায় হাইকমিশন

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও সেবার মানোন্নয়নে গণমাধ্যমের সঙ্গে দূরত্ব কমিয়ে একযোগে কাজ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হাইকমিশন। এরই অংশ হিসেবে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কার্যালয় পরিদর্শন করে সমন্বিতভাবে কাজ করার বার্তা দিয়েছেন হাইকমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
 

সোমবার (৮ জুন) মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যায় বাংলাদেশ হাইকমিশনের দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য আন্তর্জাতিক গণমাধ্যম পিবিএন নিউজের কার্যালয় পরিদর্শনের সময় এ আগ্রহের কথা জানান।
 

পরিদর্শনকালে দূতালয় প্রধানের সঙ্গে তার একজন সহযোগী ছাড়াও উপস্থিত ছিলেন পিবিএন নিউজের সম্পাদক ওয়াহিদ সোহান এবং যমুনা টেলিভিশন ও দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার মালয়েশিয়া প্রতিনিধি মো. মনিরুজ্জামান।
 

সাক্ষাৎকালে প্রণব কুমার ভট্টাচার্য বলেন, বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং প্রবাসীদের নানা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
 

জাতীয় স্বার্থ সংরক্ষণে গঠনমূলক সাংবাদিকতার চর্চা এবং মালয়েশিয়ায় কর্মরত সব বাংলাদেশি সংবাদকর্মীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
 

দীর্ঘদিন ধরে পিবিএন নিউজ মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের অধিকার, ভোগান্তি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সাহসিকতার সঙ্গে তুলে ধরছে।
 

পাশাপাশি বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও প্রবাসীদের হয়রানির অভিযোগ নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে প্রতিষ্ঠানটি সাধারণ প্রবাসীদের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
 

সংশ্লিষ্টরা মনে করছেন, হাইকমিশন ও গণমাধ্যমের এই ইতিবাচক যোগাযোগ প্রবাসীদের সেবা সহজীকরণ এবং নানা সমস্যা দ্রুত সমাধানে কার্যকর ভূমিকা রাখবে।
 

এদিকে, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল ইসলাম খানও প্রবাসীদের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার কথা জানিয়েছেন।
 

একটি জনবান্ধব হাইকমিশন গড়ে তোলার লক্ষ্যে তার এই কূটনৈতিক তৎপরতা প্রবাসীদের অধিকার রক্ষায় ইতিবাচক অগ্রগতি আনবে বলে মনে করছেন প্রবাসী কমিউনিটির নেতারা।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উৎসব, বাইরে সরকারবিরোধী আন্দোলন

আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উৎসব, বাইরে সরকারবিরোধী আন্দোলন