মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মির্জাগঞ্জে গাছের নিচে চাপা পড়ে ছাত্রদল নেতার মৃত্যু যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দুই দিনের কর্মসূচি ঘোষণা মক্কা প্রতিরক্ষা জোটের সঙ্গে বৈঠকে আঞ্চলিক সহযোগিতায় আগ্রহী ইরান জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান ইবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে দেশজুড়ে অস্থিরতা, চাপে ফ্রান্স সরকার ইসরায়েলে নির্বাচন আজ, ক্ষমতায় থাকছেন নেতানিয়াহু নাকি আসছে পরিবর্তন? রাষ্ট্রপতির সঙ্গে জাবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ, আলোচনায় উন্নয়ন পরিকল্পনা পিএসসির সদস্য হলেন শেখ হাসিনার ছবি সরিয়ে আলোচনায় আসা জাবি অধ্যাপক নির্বাসন শেষে নিজ দেশ ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, আঘাত হানতে পারে যেসব এলাকায় ১৩ থেকে ২০তম গ্রেডে চাকরির সুযোগ দিচ্ছে ঢাকা কর কমিশনারের কার্যালয় পরীমনির জন্মদিনে উড়োজাহাজে এল শিউলি ফুল: কে পাঠালেন এই উপহার? পাঠ্যবইয়ে ‘দাঁড়িপাল্লা’ বিতর্কের পর এবার প্রাথমিক স্তরের বইয়ে ‘নৌকা’র ছবি নিয়ে তোলপাড় সেন্টমার্টিনে দৈনিক সাড়ে ৩ হাজার পর্যটক ভ্রমণের সুযোগ, বাড়ছে রাত্রিযাপনের অনুমতি চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার জয়, চতুর্থ মেয়াদে ক্ষমতায় ফিরছেন তিনি ফেনীতে মানসিক ভারসাম্যহীন মেয়ের বটির কোপে মায়ের করুণ মৃত্যু স্বজনদের সম্পত্তির বিরোধে গোরস্থানে দাফনে বাধা, বাড়ির আঙিনায় বৃদ্ধের শেষ ঠিকানা ৭ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমার দাবি, এনায়েতুল্লাহ আব্বাসীকে লিগ্যাল নোটিশ

১৫ জুন থেকে এইচএসসির প্রবেশপত্র বিতরণ শুরু

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ০৩:৪০:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ০৩:৪০:১৬ অপরাহ্ন
১৫ জুন থেকে এইচএসসির প্রবেশপত্র বিতরণ শুরু

আসন্ন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রবেশপত্র বিতরণের সময়সূচি ঘোষণা করা হয়েছে। নির্ধারিত কেন্দ্রগুলো থেকে এই প্রবেশপত্র সংগ্রহ করে পরীক্ষার্থীদের হাতে তুলে দেবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান।
 

রোববার (৭ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৫ জুন সকাল ১০টা থেকে টাঙ্গাইল, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও মানিকগঞ্জ জেলার প্রবেশপত্র দেওয়া হবে।
 

পরদিন ১৬ জুন একই সময়ে ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রবেশপত্র বিতরণ করা হবে।
 

সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তার মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত কোনো শিক্ষক এই প্রবেশপত্র সংগ্রহ করবেন। কোনোভাবেই শিক্ষক ছাড়া অন্য কোনো ব্যক্তিকে এই দায়িত্ব দেওয়া যাবে না বলে কড়া নির্দেশনা দিয়েছে বোর্ড।
 

বোর্ডের নির্দেশনায় আরও বলা হয়, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি কোনো প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হন, তবে আবেদনপত্রে গভর্নিং বডির সভাপতি, জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকতে হবে।
 

প্রবেশপত্র হাতে পাওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে তা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মাঝে বিতরণ করতে বলা হয়েছে। একইসঙ্গে প্রবেশপত্রে কোনো ভুলত্রুটি থাকলে তা সংশোধনের সুযোগও দিচ্ছে ঢাকা বোর্ড।
 

যাচাই-বাছাই শেষে প্রবেশপত্রে কোনো ধরনের ভুল, কম বা বেশি দেখা গেলে আগামী ১৮ থেকে ২৫ জুনের মধ্যে নির্ধারিত ছক পূরণ করে উপপরীক্ষা নিয়ন্ত্রকের (উচ্চমাধ্যমিক) কাছে সংশোধনের আবেদন জমা দিতে হবে।
 

নির্ধারিত সময়ের মধ্যে ভুল সংশোধন না করানোয় পরীক্ষায় কোনো জটিলতা তৈরি হলে, তার দায়ভার পুরোপুরি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে নিতে হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মির্জাগঞ্জে গাছের নিচে চাপা পড়ে ছাত্রদল নেতার মৃত্যু

মির্জাগঞ্জে গাছের নিচে চাপা পড়ে ছাত্রদল নেতার মৃত্যু