শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন মুসলিম পরিচয়ে ২ নারী সাংবাদিককে থানায় আটকে পিটুনির অভিযোগ জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস

১৫ জুন থেকে এইচএসসির প্রবেশপত্র বিতরণ শুরু

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ০৩:৪০:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ০৩:৪০:১৬ অপরাহ্ন
১৫ জুন থেকে এইচএসসির প্রবেশপত্র বিতরণ শুরু

আসন্ন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রবেশপত্র বিতরণের সময়সূচি ঘোষণা করা হয়েছে। নির্ধারিত কেন্দ্রগুলো থেকে এই প্রবেশপত্র সংগ্রহ করে পরীক্ষার্থীদের হাতে তুলে দেবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান।
 

রোববার (৭ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৫ জুন সকাল ১০টা থেকে টাঙ্গাইল, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও মানিকগঞ্জ জেলার প্রবেশপত্র দেওয়া হবে।
 

পরদিন ১৬ জুন একই সময়ে ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রবেশপত্র বিতরণ করা হবে।
 

সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তার মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত কোনো শিক্ষক এই প্রবেশপত্র সংগ্রহ করবেন। কোনোভাবেই শিক্ষক ছাড়া অন্য কোনো ব্যক্তিকে এই দায়িত্ব দেওয়া যাবে না বলে কড়া নির্দেশনা দিয়েছে বোর্ড।
 

বোর্ডের নির্দেশনায় আরও বলা হয়, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি কোনো প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হন, তবে আবেদনপত্রে গভর্নিং বডির সভাপতি, জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকতে হবে।
 

প্রবেশপত্র হাতে পাওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে তা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মাঝে বিতরণ করতে বলা হয়েছে। একইসঙ্গে প্রবেশপত্রে কোনো ভুলত্রুটি থাকলে তা সংশোধনের সুযোগও দিচ্ছে ঢাকা বোর্ড।
 

যাচাই-বাছাই শেষে প্রবেশপত্রে কোনো ধরনের ভুল, কম বা বেশি দেখা গেলে আগামী ১৮ থেকে ২৫ জুনের মধ্যে নির্ধারিত ছক পূরণ করে উপপরীক্ষা নিয়ন্ত্রকের (উচ্চমাধ্যমিক) কাছে সংশোধনের আবেদন জমা দিতে হবে।
 

নির্ধারিত সময়ের মধ্যে ভুল সংশোধন না করানোয় পরীক্ষায় কোনো জটিলতা তৈরি হলে, তার দায়ভার পুরোপুরি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে নিতে হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন

মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন