শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

সীমান্ত নিরাপত্তা জোরদারে ১১ জেলায় আনসার সদস্য মোতায়েন

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ০৩:২৪:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ০৩:২৪:১১ অপরাহ্ন
সীমান্ত নিরাপত্তা জোরদারে ১১ জেলায় আনসার সদস্য মোতায়েন

সীমান্তের সার্বিক নিরাপত্তা জোরদার করতে এবং আন্তঃসীমান্ত অপরাধ ঠেকাতে দেশের ১১টি সীমান্তবর্তী জেলায় আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সমন্বিতভাবে কাজ করে এসব এলাকার নিরাপত্তা নিশ্চিতে কাজ করবেন তারা।
 

রোববার (৭ জুন) দিবাগত রাতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক এবং জনসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান এক বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
 

তিনি জানান, ২০২৫ সালে বিজিবির সঙ্গে আনসার বাহিনীর স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় এই সদস্যদের সম্পৃক্ত করা হয়েছে। মূলত রাষ্ট্রীয় প্রয়োজন ও নিরাপত্তাগত চাহিদার কথা বিবেচনা করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
 

ইতোমধ্যে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, দিনাজপুর, সিলেট, জামালপুর এবং খাগড়াছড়ি—এই ১১টি সীমান্তবর্তী জেলায় আনসার ও ভিডিপি সদস্যদের মোতায়েন সম্পন্ন হয়েছে।
 

এ ছাড়া যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় দ্রুত সাড়া দিতে আনসার ব্যাটালিয়নের অতিরিক্ত সদস্যদেরও প্রস্তুত ও সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
 

আনসারের জনসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান আরও বলেন, এই সমন্বিত উদ্যোগ জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করার পাশাপাশি বিজিবির কার্যক্রমে সহায়ক ভূমিকা পালন করবে।
 

একইসঙ্গে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি, চোরাচালান প্রতিরোধ ও স্থানীয় মানুষের নিরাপত্তা নিশ্চিতে একটি টেকসই নিরাপত্তা ব্যবস্থা গড়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা