বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্টসহ ২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছাল ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল?

ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ১৫, ইন্দোনেশিয়ায় সুনামির ঢেউ

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ০২:৪৫:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ০২:৪৫:২৪ অপরাহ্ন
ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ১৫, ইন্দোনেশিয়ায় সুনামির ঢেউ

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে একটি অত্যন্ত শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ৭ দশমিক ৮ মাত্রার এই ভয়াবহ কম্পনে একাধিক বহুতল ভবন ধসে পড়ে এখন পর্যন্ত অন্তত ১৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
 

সোমবার (৮ জুন) আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি ও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাত দিয়ে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
 

ইউএসজিএস এবং জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানায়, স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে এই শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে।
 

জিএফজেড শুরুতে ভূমিকম্পটির মাত্রা ৮ দশমিক ২ বলে জানালেও পরে তা সংশোধন করে ৭ দশমিক ৮ বলে নিশ্চিত করে। জেনারেল সান্তোস সিটির উপকূলের কাছাকাছি এলাকায় ছিল এর উপকেন্দ্র।
 

প্রথম কম্পনের প্রায় দুই ঘণ্টা পর ওই এলাকা আবারও কেঁপে ওঠে। পরাঘাত বা আফটারশকের মাত্রা ছিল ৬ দশমিক ৫, যা উদ্ধারকাজে নতুন করে আতঙ্ক ছড়ায়।
 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, সাত লাখের বেশি মানুষের শহর জেনারেল সান্তোসে জলিবি ফাস্টফুড রেস্টুরেন্ট থাকা একটি বড় শপিংমল পুরোপুরি মাটির সঙ্গে মিশে গেছে। এ ছাড়া একটি পরিত্যক্ত স্কুল ধসে পাশের আরেকটি ভবনের ওপর পড়ার খবর দিয়েছেন কর্মকর্তারা।
 

স্থানীয় সময় দুপুর ২টা পর্যন্ত অন্তত ১৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে সারাঙ্গানি প্রদেশ, আলাবেল শহর এবং জেনারেল সান্তোস সিটি।
 

ভূমিকম্পের পরপরই ফিলিপাইন ও প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা জারি করা হয়। উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত সময়ের মধ্যে নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
 

ফিলিপাইনের আগ্নেয়গিরি ও ভূমিকম্পবিদ্যা বিষয়ক সংস্থা ফিভলকস সতর্ক করে বলেছে, এক মিটারের বেশি উচ্চতার সুনামির ঢেউ উপকূলে আছড়ে পড়তে পারে। অন্যদিকে ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা বিএমকেজি জানিয়েছে, তাদের উপকূলে ইতোমধ্যে ৮ ইঞ্চির ছোট ঢেউ শনাক্ত করা হয়েছে।
 

ভয়াবহ এই দুর্যোগের পর দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। মিন্দানাওবাসীকে এই বিপদে একা না ছাড়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
 

উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ বা ‘অগ্নিবলয়’-এর ওপর অবস্থিত হওয়ায় ফিলিপাইন ও ইন্দোনেশিয়া দুটি দেশই ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত ভূমিকম্পপ্রবণ।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক

জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক