শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি মাসে দুই দফায় টানা চার দিন করে ছুটির সুযোগ রাশেদ খাঁনকে নাসীরুদ্দীন পাটওয়ারীর হুমকি, বললেন ‘সব ফাঁস করে দেব’ জগন্নাথপুরে সাদেক ইন্টারন্যাশনাল একাডেমিতে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত সন্তান না হওয়ার হতাশায় ঢামেকের ৮ তলা থেকে লাফিয়ে গৃহবধূর মৃত্যু নেত্রকোনায় বিয়ের আসরে প্রেমিকা, বিয়ে ভাঙায় অপমানে বরের বাবার আত্মহত্যা হাতির গতিবিধি পর্যবেক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তা, ঠেকানো যাচ্ছে মানুষের সঙ্গে সংঘাত নীল ছবির অতীত পেরিয়ে কলম্বিয়ার সিনেটর হিসেবে শপথ হামাসের অস্ত্র সমর্পণ ও ইসরায়েলের সেনা প্রত্যাহারে সম্মতি বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ৫ আগস্ট পল্টনে সমাবেশ করবে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব জাককানইবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত একাধিক বাংলাদেশের প্রশংসায় আরব আমিরাত ১০ বছর আগে খুন করেন সৎমাকে, এবার নেশার টাকার জন্য মাকে হত্যা আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহ্দী আমীন হঠাৎ কেন ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল টিফিনের রুটিতে ব্লেড থাকার পেছনের সত্য জানাল তদন্ত কমিটি, শিক্ষিকা বরখাস্ত ফের মুম্বাইয়ে ফ্ল্যাট বিক্রি করলেন সালমান, আয় কত? দেশজুড়ে তীব্র গ্যাস–সংকট: কারখানায় উৎপাদনে ধস, পাম্পে দীর্ঘ সারি প্রেমের টানে চীন থেকে নেত্রকোনায়, মুসলিম হয়ে তরুণীকে বিয়ে

বরিশাল ডিআইজির কক্ষে মিলল কালনাগিনী, দেয়াল ভেঙে উদ্ধার

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ১১:৪৫:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ১১:৪৫:৫৩ পূর্বাহ্ন
বরিশাল ডিআইজির কক্ষে মিলল কালনাগিনী, দেয়াল ভেঙে উদ্ধার

বরিশাল বিভাগীয় উপমহাপরিদর্শক (ডিআইজি) কার্যালয়ের দেয়াল ভেঙে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে। দীর্ঘ সাড়ে তিন ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে ডিআইজির নিজ কক্ষ থেকে মৃদু বিষধর এই সাপ দুটি উদ্ধার করেন স্বেচ্ছাসেবী উদ্ধারকর্মীরা।
 

সোমবার (৮ জুন) সকালে পটুয়াখালীর বন্যপ্রাণী সুরক্ষায় কাজ করা সংগঠন ‘অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী’র পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৭ জুন) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই উদ্ধার অভিযান চালানো হয়।
 

সংগঠনটির পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা জানান, রোববার বিকেলে ডিআইজির কক্ষে তিনটি সাপ ঢুকে পড়ার খবর পান তারা। খবর পেয়ে দ্রুত তাদের একটি দল ঘটনাস্থলে ছুটে যায় এবং উদ্ধার কার্যক্রম শুরু করে।
 

তিনি আরও জানান, সাপগুলোর অবস্থান নিশ্চিত হতে প্রথমে ডিআইজির কক্ষের ছাদের পার্টিশন ভাঙা হয়। সেখানে তাদের না পেয়ে পরে ওপরের দিক থেকে কিছুটা দেয়াল ভাঙতে হয়।
 

দেয়াল ভাঙার পর ভেতরের ফাঁকা জায়গা থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকর্মীরা। তবে দেখতে ভয়ংকর হলেও এই সাপগুলো মারাত্মক বিষধর নয় বলে জানান মুসা।
 

টানা অভিযানের পর উদ্ধার হওয়া সাপ দুটিকে বন বিভাগের বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

সামাজিক বন বিভাগের বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা আরিফ রহমান জানান, অ্যানিমেল লাভার্সের উদ্ধার করা সাপ দুটি বর্তমানে বন বিভাগের হেফাজতে নিরাপদে রয়েছে। সোমবার দিনের সুবিধাজনক কোনো এক সময়ে এগুলোকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চলতি মাসে দুই দফায় টানা চার দিন করে ছুটির সুযোগ

চলতি মাসে দুই দফায় টানা চার দিন করে ছুটির সুযোগ