বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্টসহ ২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছাল ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল?

৪ হাজার ৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ১১:৩৯:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ১১:৩৯:২৩ পূর্বাহ্ন
৪ হাজার ৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে চার হাজারেরও বেশি অবৈধ প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। একই অভিযোগে দেশজুড়ে চলা সাঁড়াশি অভিযানে আরও কয়েক হাজার বিদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
 

সোমবার (৮ জুন) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই ধরপাকড়ের খবর জানিয়েছে।
 

মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, গত ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত সরকারি সংস্থাগুলোর যৌথ অভিযানে মোট ৭ হাজার ৭৬০ জনকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে ৪ হাজার ৬৯০ জন অবৈধ প্রবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
 

গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে চার হাজার ৬০ জন, সীমান্ত নিরাপত্তা আইনে দুই হাজার ৫৭৪ জন এবং শ্রম আইন অমান্য করায় এক হাজার ১২৬ জনকে আটক করা হয়।
 

অভিযান চলাকালে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টায় আরও এক হাজার ১৮৪ জন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন।
 

অনুপ্রবেশকারীদের মধ্যে সর্বোচ্চ ৭০ শতাংশ ইথিওপিয়ার এবং ২৮ শতাংশ ইয়েমেনের নাগরিক। বাকি ২ শতাংশ অন্যান্য দেশের বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া অবৈধভাবে দেশ ছাড়ার সময় আরও ২৫ জন গ্রেপ্তার হন।
 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আইন ভঙ্গের দায়ে বর্তমানে ২১ হাজার ৭৭৪ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলমান। এর মধ্যে ২০ হাজার ৪৫৫ জন পুরুষ এবং এক হাজার ৩১৯ জন নারী রয়েছেন।
 

এরই মধ্যে ভ্রমণের প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের জন্য ১৪ হাজার ৪৯৫ জনকে নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। দেশত্যাগের চূড়ান্ত পর্ব সম্পন্ন করতে ৮৫০ জনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

এদিকে, অবৈধ অভিবাসীদের যাতায়াত, আশ্রয় বা কাজের সুযোগ দিয়ে সহায়তা করার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
 

সৌদি সরকার কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে, অবৈধভাবে প্রবেশে বা অন্য কোনোভাবে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। পাশাপাশি ১০ লাখ রিয়াল জরিমানা এবং অপরাধে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।
 

যেকোনো আইন লঙ্ঘন বা অনুপ্রবেশের তথ্য পেলে মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলের বাসিন্দাদের ৯১১ এবং অন্যান্য এলাকার বাসিন্দাদের ৯৯৯ ও ৯৯৬ নম্বরে কল করে জানানোর অনুরোধ করেছে সৌদি কর্তৃপক্ষ।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক

জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক