শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্মীপুরে ইজারার শর্তের তোয়াক্কা নেই, ফিটনেসবিহীন ট্রলারে ঝুঁকিপূর্ণ পারাপার গোপনে ‘ক্লড’ এআই ব্যবহার করে অস্ত্র বানাচ্ছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় বাঘাইছড়িতে দুই দোকানিকে অর্থদণ্ড নারীরা এখন নিরাপদে চলাফেরা করতে পারছেন: রিজভী একাধিক স্ত্রী থাকলে স্বামীর সম্পত্তিতে কে কতটুকু ভাগ পান? মাদকের টাকা জোগাতে ৩ বছরে ৪ শিশু বিক্রি, গ্রামে আতঙ্ক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার সিঙ্গাপুরের মতো বরিশালেও জাহাজনির্মাণ শিল্প বিকাশের সুযোগ রয়েছে: চিফ হুইপ লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা: ১ হাজার টন বিস্ফোরকে তৈরি হলো ভূমিকম্প পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল প্রেমিক অন্যত্র বিয়ের প্রস্তুতি নেওয়ায় অনশনে এক সন্তানের জননী, ঘরে তালা ঝুলিয়ে পালাল পরিবার আগামী বছর পদ্মা ব্যারাজের নির্মাণকাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদমন্ত্রী ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, সিদ্ধান্ত শিগগিরই: চিফ হুইপ দ্বিতীয় লংমার্চের তারিখ ও রুট জানালেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ভ্যাটের আওতায় আসছে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী ভারতের আসামে মুসলিম অধ্যুষিত এলাকায় উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো ৭০ বাড়ি লক্ষ্মীপুরে কমলনগর থানা পরিদর্শন এসপির, জনসেবা নিশ্চিতের তাগিদ সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় অভিযান মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের: আটক ১,১৯৬ এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে

এসএসসি পাসে আকিজ গ্রুপে চাকরি

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ১১:৩২:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ১১:৩২:২০ পূর্বাহ্ন
এসএসসি পাসে আকিজ গ্রুপে চাকরি

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ প্রিন্টিং ও প্যাকেজিং লিমিটেডে ‘ফোরম্যান অথবা সিনিয়র ফোরম্যান (মেকানিক্যাল)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গাজীপুরের টঙ্গীতে অবস্থিত কারখানার জন্য দক্ষ লোকবল খুঁজছে প্রতিষ্ঠানটি।
 

সোমবার (৮ জুন) প্রতিষ্ঠানটির নিজস্ব ওয়েবসাইট ও বিভিন্ন জব পোর্টালে প্রকাশিত এক নিয়োগ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই পদে আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম এসএসসি বা সমমান পাস হতে হবে। তবে মেকানিক্যাল ট্রেড কোর্স অথবা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা করা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
 

প্রার্থীদের প্রিন্টিং লাইনের যন্ত্রপাতি এবং যান্ত্রিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজে পারদর্শী হতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট কাজে অন্তত ৮ থেকে ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা আবশ্যক।
 

পদটিতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের গাজীপুরের টঙ্গী কারখানায় ফুলটাইম কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হবে।
 

এই পদে কাজের জন্য মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করবে কর্তৃপক্ষ। তবে বেতনের পাশাপাশি কোম্পানির নিজস্ব নীতিমালা অনুযায়ী কর্মীরা আকর্ষণীয় সুযোগ-সুবিধা পাবেন।
 

অতিরিক্ত সুবিধার মধ্যে প্রতি বছর বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট) এবং বছরে দুটি উৎসব বোনাস উল্লেখযোগ্য।
 

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন। গত ৭ জুন থেকে শুরু হওয়া এই নিয়োগের আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৫ জুন পর্যন্ত।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লক্ষ্মীপুরে ইজারার শর্তের তোয়াক্কা নেই, ফিটনেসবিহীন ট্রলারে ঝুঁকিপূর্ণ পারাপার

লক্ষ্মীপুরে ইজারার শর্তের তোয়াক্কা নেই, ফিটনেসবিহীন ট্রলারে ঝুঁকিপূর্ণ পারাপার