বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্টসহ ২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছাল ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল?

‘লুটপাটের সহযোগী’ খুরশীদ আলমকে সরাতে আল্টিমেটাম, ইসলামী ব্যাংকে কলম বিরতি

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ১১:২৪:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ১১:২৪:৫৬ পূর্বাহ্ন
‘লুটপাটের সহযোগী’ খুরশীদ আলমকে সরাতে আল্টিমেটাম, ইসলামী ব্যাংকে কলম বিরতি

ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগের দাবিতে দেশব্যাপী দুই ঘণ্টার 'কলম বিরতি' ও অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার কড়া আল্টিমেটাম দিয়েছেন গ্রাহক ও সংশ্লিষ্টরা।
 

রোববার (৭ জুন) সকালে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
 

সমাবেশে গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নুর নবী মানিক বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বর্তমান চেয়ারম্যান খুরশীদ আলমকে ইসলামী ব্যাংক থেকে দ্রুত পদত্যাগ করতে হবে। তাকে সদ্য বিদায়ী সরকারের দোসর ও এস আলম গ্রুপের উত্তরসূরি হিসেবে আখ্যা দেন তিনি।
 

অধ্যাপক নুর নবী বলেন, দেশের সর্ববৃহৎ এই ব্যাংকটিকে দুর্নীতিবাজদের হাতে তুলে দিয়ে দেশের অর্থনীতি কোনোভাবেই ধ্বংস করা যাবে না।
 

অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ থেকে পালিয়ে যাওয়া এই ব্যক্তিকে কেন ফের চেয়ারম্যান করা হলো, তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।
 

তার দাবি, আগে এস আলম গ্রুপের হয়ে লুটপাট করলেও এখন নতুন করে লুটপাটের উদ্দেশ্যেই খুরশীদ আলমকে এই পদে বসানো হয়েছে।
 

চেয়ারম্যানের অপসারণ দাবিতে সোমবার (৮ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়সহ দেশের সব শাখা ও উপশাখায় অবস্থান কর্মসূচি পালন করবে গ্রাহক ফোরাম।
 

এ সময় এই দুই ঘণ্টা ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ রেখে কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি পালনের জোরালো আহ্বান জানানো হয়।
 

এদিনের বিক্ষোভ মিছিল ও সমাবেশে ব্যাংকের বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার, সাধারণ গ্রাহক এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক

জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক