বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে ফিরলেন আরও ৭৮ বাংলাদেশি ময়মনসিংহে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না: তারেক রহমান দেশে বিনোদনের চরম সংকট, ষষ্ঠ মৌলিক চাহিদা করার দাবি আসিফের নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধের যাবজ্জীবন গাইবান্ধায় বন্ধুকে পানিতে চুবিয়ে হত্যা: অভিযুক্ত দুই কিশোরের বাড়িতে হামলা পাঁচ বিশ্বকাপে গোলের রেকর্ড, রোনালদোর রাজত্বে এবার মেসির ভাগ ‘নামাজ পড়তে বাংলাদেশ বা পাকিস্তানে যান’, বিজেপি নেতার বিতর্কিত মন্তব্য ষষ্ঠ বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক, ক্লোসেকে ছুঁয়ে ইতিহাস গড়লেন মেসি উপজেলা পরিষদে এমপিদের অফিস: প্রতিটি উপজেলায় অর্থ বরাদ্দ দিল সরকার আলিবাবার বিনিয়োগ বন্ধের শঙ্কায় দারাজ কারওয়ান বাজার পরিদর্শনে প্রতিমন্ত্রী: 'বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়েনি' সরকারি বই বেচতে গিয়ে জনতার হাতে ধরা, গাড়ি রেখে পালালেন মাদ্রাসা সুপার রংপুরে আকাশী-সাদার উন্মাদনা: ‘ব্রাজিল সমর্থকরা এলে দুধ দিয়ে গোসল করিয়ে বরণ করা হবে’ জেনেভায় সই হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান ঐতিহাসিক শান্তিচুক্তি, আয়োজক পাকিস্তান যানজট নিরসনে সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর খেলা শেষে ডালাসের গ্যালারি পরিষ্কার করলেন জাপানি দর্শকরা অক্সফোর্ডে ‘জুলাই গণঅভ্যুত্থান’ নিয়ে কথা বললেন হাসনাত ও সাদিক আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, নেট দুনিয়ায় তোলপাড় প্রাথমিক শিক্ষক বদলির ক্ষমতা পাচ্ছেন ডিসি-ইউএনওরা

তিন ঘটনায় প্রশংসনীয় ভূমিকা, বিশেষ পুরস্কার পাচ্ছেন পুলিশ সদস্যরা

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ১০:৫৬:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ১০:৫৬:৫১ অপরাহ্ন
তিন ঘটনায় প্রশংসনীয় ভূমিকা, বিশেষ পুরস্কার পাচ্ছেন পুলিশ সদস্যরা

পেশাদারত্ব ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে প্রশংসনীয় ভূমিকা রাখায় বিশেষ পুরস্কার পাচ্ছেন বাংলাদেশ পুলিশের বেশ কয়েকজন সদস্য। রাজধানীর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মনোনীতদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।
 

রোববার (৭ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (৮ জুন) দুপুর ১টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশেষ এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোনীত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের হাতে পুরস্কার তুলে দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনায় পুলিশের অসামান্য অবদানের কারণে এই স্বীকৃতি দেওয়া হচ্ছে।
 

এর মধ্যে উল্লেখযোগ্য হলো—রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু হত্যাকাণ্ডে দ্রুততম সময়ে ডিএনএ পরীক্ষা ও ময়নাতদন্ত শেষ করে অভিযোগপত্র দাখিল করা।
 

একইসঙ্গে মুন্সীগঞ্জের গজারিয়ায় এক কিশোরী হত্যার ক্লুলেস মামলার রহস্য দ্রুততম সময়ে উন্মোচন করে আসামিদের গ্রেপ্তার করার স্বীকৃতিও পাচ্ছেন সংশ্লিষ্টরা।
 

এ ছাড়া দৌলতদিয়া ফেরিঘাটে চরম পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে অন্তত ৫০ জন বাসযাত্রীর প্রাণ বাঁচানোর মতো বীরত্বপূর্ণ কাজের জন্যও পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হচ্ছে।
 

সংশ্লিষ্টরা মনে করছেন, রাষ্ট্রীয় এই স্বীকৃতি শুধু পুলিশ বাহিনীকেই নয়, বরং সরকারের অন্যান্য সংস্থার কর্মীদেরও জনকল্যাণমুখী ও ইতিবাচক কাজে আরও বেশি উৎসাহিত করবে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ময়মনসিংহে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

ময়মনসিংহে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ