শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৬ দফা দাবিতে শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে ১১ দলের লংমার্চ শুরু মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন মুসলিম পরিচয়ে ২ নারী সাংবাদিককে থানায় আটকে পিটুনির অভিযোগ জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন

তিন ঘটনায় প্রশংসনীয় ভূমিকা, বিশেষ পুরস্কার পাচ্ছেন পুলিশ সদস্যরা

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ১০:৫৬:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ১০:৫৬:৫১ অপরাহ্ন
তিন ঘটনায় প্রশংসনীয় ভূমিকা, বিশেষ পুরস্কার পাচ্ছেন পুলিশ সদস্যরা

পেশাদারত্ব ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে প্রশংসনীয় ভূমিকা রাখায় বিশেষ পুরস্কার পাচ্ছেন বাংলাদেশ পুলিশের বেশ কয়েকজন সদস্য। রাজধানীর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মনোনীতদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।
 

রোববার (৭ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (৮ জুন) দুপুর ১টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশেষ এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোনীত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের হাতে পুরস্কার তুলে দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনায় পুলিশের অসামান্য অবদানের কারণে এই স্বীকৃতি দেওয়া হচ্ছে।
 

এর মধ্যে উল্লেখযোগ্য হলো—রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু হত্যাকাণ্ডে দ্রুততম সময়ে ডিএনএ পরীক্ষা ও ময়নাতদন্ত শেষ করে অভিযোগপত্র দাখিল করা।
 

একইসঙ্গে মুন্সীগঞ্জের গজারিয়ায় এক কিশোরী হত্যার ক্লুলেস মামলার রহস্য দ্রুততম সময়ে উন্মোচন করে আসামিদের গ্রেপ্তার করার স্বীকৃতিও পাচ্ছেন সংশ্লিষ্টরা।
 

এ ছাড়া দৌলতদিয়া ফেরিঘাটে চরম পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে অন্তত ৫০ জন বাসযাত্রীর প্রাণ বাঁচানোর মতো বীরত্বপূর্ণ কাজের জন্যও পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হচ্ছে।
 

সংশ্লিষ্টরা মনে করছেন, রাষ্ট্রীয় এই স্বীকৃতি শুধু পুলিশ বাহিনীকেই নয়, বরং সরকারের অন্যান্য সংস্থার কর্মীদেরও জনকল্যাণমুখী ও ইতিবাচক কাজে আরও বেশি উৎসাহিত করবে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন

মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন