শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীরা এখন নিরাপদে চলাফেরা করতে পারছেন: রিজভী একাধিক স্ত্রী থাকলে স্বামীর সম্পত্তিতে কে কতটুকু ভাগ পান? মাদকের টাকা জোগাতে ৩ বছরে ৪ শিশু বিক্রি, গ্রামে আতঙ্ক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার সিঙ্গাপুরের মতো বরিশালেও জাহাজনির্মাণ শিল্প বিকাশের সুযোগ রয়েছে: চিফ হুইপ লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা: ১ হাজার টন বিস্ফোরকে তৈরি হলো ভূমিকম্প পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল প্রেমিক অন্যত্র বিয়ের প্রস্তুতি নেওয়ায় অনশনে এক সন্তানের জননী, ঘরে তালা ঝুলিয়ে পালাল পরিবার আগামী বছর পদ্মা ব্যারাজের নির্মাণকাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদমন্ত্রী ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, সিদ্ধান্ত শিগগিরই: চিফ হুইপ দ্বিতীয় লংমার্চের তারিখ ও রুট জানালেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ভ্যাটের আওতায় আসছে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী ভারতের আসামে মুসলিম অধ্যুষিত এলাকায় উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো ৭০ বাড়ি লক্ষ্মীপুরে কমলনগর থানা পরিদর্শন এসপির, জনসেবা নিশ্চিতের তাগিদ সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় অভিযান মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের: আটক ১,১৯৬ এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে ছুটির দিনে ১০ ঘণ্টায় ৬০ পোস্ট, এআই ছবিতে নিজেকে যেভাবে দেখাচ্ছেন ট্রাম্প অবৈধ সম্পদের মামলা: সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ বরগুনায় প্রবাসী বাবার আনা আখরোট খেয়ে ৭ ছাত্রী অসুস্থ

মালয়েশিয়ায় শিক্ষা ও গবেষণায় ডুয়ামের সম্মাননা প্রদান

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ১০:৩৬:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ১০:৩৬:৫২ অপরাহ্ন
মালয়েশিয়ায় শিক্ষা ও গবেষণায় ডুয়ামের সম্মাননা  প্রদান

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ইন মালয়েশিয়া ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন মালয়েশিয়ার (ডুয়াম) উদ্যোগে এই জাঁকজমকপূর্ণ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 

শনিবার (৬ জুন) কুয়ালালামপুরের এসএসইউ ক্লাব আমানে এই সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বলে আয়োজক সংগঠন ডুয়ামের সংশ্লিষ্ট সূত্র ও সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।
 

বাংলাদেশি মেধা, পেশাগত উৎকর্ষ এবং সামাজিক দায়বদ্ধতাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে এই উদ্যোগ নেওয়া হয়। আয়োজকরা জানান, প্রবাসে শিক্ষা, গবেষণা, নেতৃত্ব, নারী ক্ষমতায়ন ও কমিউনিটি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিভিন্ন জনকে এই সম্মাননা দেওয়া হয়েছে।
 

এবারের আয়োজনে মোট চারটি ক্যাটাগরিতে ২৪ জন কৃতী বাংলাদেশিকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে অ্যাকাডেমিক এক্সিলেন্স ক্যাটাগরিতে ৯ জন শিক্ষক ও গবেষক এবং স্টুডেন্ট এক্সিলেন্স ক্যাটাগরিতে ৯ জন মেধাবী শিক্ষার্থী সম্মাননা পেয়েছেন।
 

এ ছাড়া উইমেন এমপাওয়ারমেন্টে চারজন নারী নেতৃত্ব ও সমাজসেবী এবং কমিউনিটি এনগেজমেন্ট ক্যাটাগরিতে দুজন কমিউনিটি ব্যক্তিত্বকে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মঞ্জুরুল করিম খান চৌধুরী। তিনি বলেন, প্রবাসীদের এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিও উজ্জ্বল করছে।
 

ডুয়ামের সভাপতি ও ইভেন্ট অর্গানাইজিং কমিটির আহ্বায়ক সুরাইয়া ইয়াসমিন নাহার তার স্বাগত বক্তব্যে বলেন, প্রবাসে নীরবে কাজ করে যাওয়া বাংলাদেশিদের কাজের আনুষ্ঠানিক স্বীকৃতি দিতেই তাদের এই আয়োজন।
 

অনুষ্ঠানে ডুয়ামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী আকাশ অ্যাওয়ার্ডের নির্বাচন প্রক্রিয়া ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি যুগ্ম সম্পাদক রেবেকা সুলতানা জেরিন সংগঠনের চলমান কার্যক্রম এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির দিকগুলো নিয়ে আলোচনা করেন।
 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার ডেপুটি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শামসুল বারি মোহাম্মদ তামরিন, ইসলামিক ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বোর্ডের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ড. আবিদিন আদেমি আদেওয়ালে এবং বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (লেবার) মোহাম্মদ সিদ্দিকুর রহমানসহ আরও অনেকে।
 

ভারত, শ্রীলঙ্কা, সিরিয়া ও ইয়েমেনসহ প্রায় ১২টি দেশের প্রতিনিধিরা এ অনুষ্ঠানে অংশ নেন। মালয়েশিয়ার জোহর বারু, পেনাং ও মালাক্কাসহ বিভিন্ন প্রদেশ থেকেও অতিথিরা যোগ দিয়েছিলেন।
 

পুরো অনুষ্ঠানটি চমৎকারভাবে সঞ্চালনা করেন ডুয়ামের সাংগঠনিক সম্পাদক আনিকা ইসলাম অর্পা ও আফসারা আয়েশা ইসলাম। সম্মাননা প্রদানের পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, র‌্যাফেল ড্র ও নেটওয়ার্কিং সেশনের মাধ্যমে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।
 

উল্লেখ্য, ২০২৪ সালে ডুয়াম প্রথমবার এই সম্মাননার আয়োজন করে। দ্বিতীয়বারের মতো আয়োজিত এবারের অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নারীরা এখন নিরাপদে চলাফেরা করতে পারছেন: রিজভী

নারীরা এখন নিরাপদে চলাফেরা করতে পারছেন: রিজভী