শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন মুসলিম পরিচয়ে ২ নারী সাংবাদিককে থানায় আটকে পিটুনির অভিযোগ জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস

‘যাকে না পাওয়া ছিল আফসোস’, সেই ঢাবি শিক্ষককেই জীবনসঙ্গী করলেন দীপ্তি

  • আপলোড সময় : ০৬-০৬-২০২৬ ০৩:৩৮:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৬-২০২৬ ০৩:৩৮:১১ অপরাহ্ন
‘যাকে না পাওয়া ছিল আফসোস’, সেই ঢাবি শিক্ষককেই জীবনসঙ্গী করলেন দীপ্তি
আলোচিত টেলিভিশন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। রাজধানী ঢাকার বাংলামোটরের একটি রেস্তোরাঁয় আনন্দঘন পরিবেশে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক।
 
​শুক্রবার (৫ জুন) দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ের আয়োজন সম্পন্ন হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করে বিয়ের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এই উপস্থাপিকা।
 
​ফেসবুকে বিয়ের বেশ কিছু ছবি শেয়ার করে দীপ্তি চৌধুরী আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লেখেন, “যাকে না পাওয়া ছিল জীবনের একমাত্র আফসোস, তাকেই জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা।”
 
​স্বামীর প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি আরও লেখেন, “তিনি আমার দেখা সবচেয়ে নির্মল মানুষ। তার প্রতি ভালোবাসার সঙ্গে রয়েছে গভীর শ্রদ্ধা। চলো একসঙ্গে নতুন এই পথচলা শুরু করি।”
 
​জানা গেছে, দীপ্তি চৌধুরীর স্বামী মুশতাক ইবনে আইয়ুব পেশায় একজন গবেষক ও শিক্ষক। তিনি যুক্তরাজ্যের বিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
 
​বর্তমানে মুশতাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
 
​উল্লেখ্য, বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের ‘টু দ্য পয়েন্ট’ এবং ‘স্ট্রেইট কাট’সহ বিভিন্ন টকশো ও অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে ব্যাপক পরিচিতি ও দর্শকপ্রিয়তা অর্জন করেন দীপ্তি চৌধুরী।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন

মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন