বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ফলপ্রসূ আলোচনা গাঁজাসেবীর কামড়ে ২ যুবক আহত, বিশাল গাঁজা গাছসহ গ্রেপ্তার দেশে পেপ্যাল ও পেওনিয়ার চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক হোয়াটসঅ্যাপের কল ফিচারে আসছে বড় পরিবর্তন, যুক্ত হচ্ছে যেসব সুবিধা স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের সুযোগ বহালের দাবি জামায়াতের পুলিশের বাধায় হবিগঞ্জের পথে সড়কে বসে পড়লেন এনসিপির নেতারা জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন

দেশের বিভিন্ন সীমান্তে ভারতের ৮ পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

  • আপলোড সময় : ০৬-০৬-২০২৬ ০২:৩২:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৬-২০২৬ ০২:৩২:১৩ অপরাহ্ন
দেশের বিভিন্ন সীমান্তে ভারতের ৮ পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি
দেশের বিভিন্ন সীমান্তে ভারত থেকে জোরপূর্বক অনুপ্রবেশ বা পুশইনের একাধিক চেষ্টা নস্যাৎ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেশের সার্বভৌমত্ব রক্ষায় কঠোর অবস্থানের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এসব অপচেষ্টা রুখে দেওয়া হয়।
 
​শনিবার (৬ জুন) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে আটটি পৃথক পুশইন প্রতিরোধের ঘটনা তুলে ধরা হয়েছে।
 
​বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঝিনাইদহের মহেশপুরের যাদবপুর সীমান্তে ভারত থেকে তিনজন প্রবেশের চেষ্টা করলে শূন্যরেখায় তাদের আটকে দেয় বিজিবি। কড়া বাধায় বাধ্য হয়ে তারা আবার ভারতের ভেতরে ফিরে যায়।
 
​একইভাবে নওগাঁর করমুডাঙ্গা সীমান্তে ১৭ জনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করে বিএসএফ। সেখানেও বিজিবির টহল দল তাৎক্ষণিকভাবে তাদের আটকে দেয়।
 
​লালমনিরহাটের তিস্তা ব্যাটালিয়নের আওতাধীন বড়খাতা ও পঁয়ষট্টিবাড়ী সীমান্ত দিয়ে ২১ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। বিজিবির প্রতিরোধমূলক ব্যবস্থায় তাদের অনুপ্রবেশের চেষ্টাও ব্যর্থ হয়।
 
​এছাড়া লালমনিরহাট ব্যাটালিয়নের দিঘলটারী সীমান্তে সাতজন এবং দুর্গাপুর সীমান্তে আরও চারজনকে পুশইনের অপচেষ্টা চালানো হয়। বিজিবির প্রতিরোধের মুখে ওই চার ব্যক্তি বর্তমানে ভারতীয় ভূখণ্ডের কাঁটাতারবিহীন চরে অবস্থান করছেন।
 
​অন্যদিকে, পঞ্চগড়ের বড়বাড়ী প্রধানপাড়া সীমান্তে ১০ ব্যক্তিকে কাঁটাতারের বাইরে এনে রাখে বিএসএফ। এ নিয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও ওই ব্যক্তিদের বাংলাদেশি হিসেবে কোনো প্রমাণ দেখাতে পারেনি বিএসএফ।
 
​নেত্রকোণার কচুগড়া সীমান্তের বিপরীতে ভারতের আসামে একটি স্কুলে ১৬-১৭ জনকে জড়ো করেছিল বিএসএফ। বিজিবির কঠোর অবস্থানের কারণে বাধ্য হয়ে তাদের সেখান থেকে সরিয়ে অন্য এলাকায় নিয়ে যাওয়া হয়েছে।
 
​বিজিবি তাদের বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়েছে, দ্বিপক্ষীয় চুক্তি ও আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনার পরিপন্থি এ ধরনের কোনো পুশইন মেনে নেওয়া হবে না। দেশের সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ফলপ্রসূ আলোচনা

শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ফলপ্রসূ আলোচনা