বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক মদিনায় ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিকের সন্ধান ঠাকুরগাঁওয়ে এসপি কার্যালয়ের পাশে জুয়ার আসর, ৪ পুলিশ সদস্য কারাগারে দেশে প্রথমবারের মতো আসছে ইলেকট্রিক ট্রেন নিখোঁজের সাত দিন পর ডোবা থেকে শিশুর টুকরো করা লাশ উদ্ধার এশিয়ান গেমসে যোগ দিতে জাপান গেলেন সেনাপ্রধান সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিন ছুটির সুযোগ, কীভাবে পাবেন বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের মানবতাবিরোধী অপরাধের রায়ের পর সুপ্রিম কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণ ইউপি নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত নয়, পিছু হটল ইসি জুলাই গণহত্যা: ওবায়দুল কাদের, আরাফাত ও সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ইউপি নির্বাচনের তারিখ নিয়ে সরকার কিছুই জানে না: এলজিআরডি প্রতিমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষার দিনেই ইউপি ভোট, শিক্ষক ও অভিভাবকদের উদ্বেগ প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ-বিভ্রাট, পল্লী বিদ্যুতের জিএমকে স্ট্যান্ড রিলিজ টানা ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় আজ কমলনগরে সড়ক ধসে হাজারো মানুষের দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বর্ডার গার্ড স্কুলে পরিচ্ছন্নতা অভিযান ৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপে ৮০ উপজেলা মালয়েশিয়ায় ইএসকেএল প্রাঙ্গণে অভিযান, সেবা নিতে গিয়ে আটক বাংলাদেশিরা

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বৃদ্ধির পাশাপাশি চলবে ভ্রাম্যমাণ আদালত

  • আপলোড সময় : ০৬-০৬-২০২৬ ০২:২৬:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৬-২০২৬ ০২:২৬:৪৩ অপরাহ্ন
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বৃদ্ধির পাশাপাশি চলবে ভ্রাম্যমাণ আদালত
​ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে রাজধানীসহ দেশব্যাপী তিন মাসব্যাপী বিশেষ অভিযান শুরু হয়েছে। নাগরিকদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কোথাও মশার লার্ভা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছে সরকার।
 
​শনিবার (৬ জুন) রাজধানীর রবীন্দ্র সরোবরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
 
​উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে আজ থেকে মাইকিংসহ ব্যাপক প্রচার-প্রচারণা শুরু হচ্ছে। চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়াই এই রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।
 
​জনস্বার্থ রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সচেতন করার পরও নাগরিকদের অবহেলা দেখা গেলে কঠোরভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। কোথাও এডিস মশার লার্ভা পাওয়া গেলে আইন অনুযায়ী সর্বোচ্চ জরিমানা করা হবে।
 
​ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম জানান, সিটি কর্পোরেশনের নিজস্ব জরিপে ৭৫টি ওয়ার্ডের মধ্যে ২৮টিকে ডেঙ্গুর জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব ওয়ার্ডে রোববার থেকে এক সপ্তাহের বিশেষ ‘ক্র্যাশ প্রোগ্রাম’ শুরু হবে।
 
​তিনি আরও জানান, প্রধানমন্ত্রী দুই মাস আগেই ডেঙ্গুর সম্ভাব্য ঝুঁকি নিয়ে সবাইকে সতর্ক করেছিলেন। সেই নির্দেশনা অনুযায়ী সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে পূর্বপ্রস্তুতি নিয়েছে।
 
​সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়। বাড়ির আঙিনা, ফুলের টব, ছাদ, বারান্দা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে প্রতিটি নাগরিককে স্বতঃস্ফূর্তভাবে সচেতন হতে হবে।
​আনুষ্ঠানিকতা শেষে স্বাস্থ্যমন্ত্রী এবং ডিএসসিসি প্রশাসক স্থানীয় বাসিন্দা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ধানমন্ডি সোসাইটির অংশগ্রহণে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালিতে অংশ নেন।
​এদিকে, এদিন রবীন্দ্র সরোবর এলাকায় ডিএসসিসির অনুমোদনহীন একটি মেলা চলছিল। নির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে এসে মেলাটি দেখে ক্ষোভ প্রকাশ করেন ডিএসসিসি প্রশাসক এবং তাৎক্ষণিকভাবে তা উচ্ছেদের নির্দেশ দেন।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক

দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক