শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের বিভিন্ন সীমান্তে ভারতের ৮ পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বৃদ্ধির পাশাপাশি চলবে ভ্রাম্যমাণ আদালত প্রেসিডেন্টের মেয়েকে এড়িয়ে বিতর্কের মুখে কলম্বিয়া অধিনায়ক রদ্রিগেজ আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ, নেবে ৫০ জন প্রাইম অফিসার স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে বগুড়ায় যুবকের সাজা পরিবেশ দিবসে বিয়ে, নবদম্পতির হাতে তুলে দেওয়া হলো গাছের চারা যমুনা সেতুতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, দীর্ঘ যানজটে ভোগান্তি বাবার কোলে থাকা অবস্থাতেই বজ্রপাতে প্রাণ গেল মেয়েরও যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলা: রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ শাস্তির দাবি, রায় ৭ জুন জমে উঠেছে রাজশাহীর আমের হাট, ক্রেতা না থাকায় দামে হতাশ ব্যবসায়ীরা মোংলা বন্দরে কন্টেইনার ও গাড়ি খালাসে রেকর্ড ‘কষ্ট পেয়েছিলাম প্রেম থেকেই’, জীবনের না বলা গল্প শোনালেন তৌসিফ বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে নতুন অধিনায়কের খোঁজে ভারত রামিসা হত্যা: আজই ঘোষণা হতে পারে মামলার রায়ের তারিখ গাজায় আবাসিক ভবনে রাতভর বিমান হামলা, নিহত অন্তত ৮ প্রতিটি নাগরিকের কথা ভেবেই আসছে নতুন বাজেট: আমীর খসরু সাত মামলার একটিতে জামিন পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি শিশু রামিসা হত্যা: আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির ২ আসামি ১০ টন লাগেজ নিয়ে যুক্তরাষ্ট্রে ব্রাজিল দল, কী আছে এই বিশাল বহরে?

স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে বগুড়ায় যুবকের সাজা

  • আপলোড সময় : ০৬-০৬-২০২৬ ০৯:০৬:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৬-২০২৬ ০৯:০৬:১৬ পূর্বাহ্ন
স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে বগুড়ায় যুবকের সাজা
বগুড়ার গাবতলীতে এক স্কুলছাত্রীকে ইভটিজিং বা উত্ত্যক্ত করার দায়ে এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তাকে আর্থিক জরিমানাও করা হয়েছে।
 
​শুক্রবার (৫ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার হামিদপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়। উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
 
​দণ্ডপ্রাপ্ত ওই যুবকের নাম আব্দুর রহমান। তিনি হামিদপুর মধ্যপাড়া এলাকারই স্থানীয় বাসিন্দা।
 
​প্রশাসন সূত্রে জানা যায়, গাবতলী মডেল থানা পুলিশের একটি টহল দলের সহায়তায় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন।
 
​অভিযান চলাকালে আব্দুর রহমানের বিরুদ্ধে এক স্কুলছাত্রীকে রাস্তায় উত্ত্যক্ত করার অভিযোগ আসে। ভুক্তভোগী ছাত্রীর অভিভাবকের তাৎক্ষণিক অভিযোগের ভিত্তিতে ওই যুবককে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
 
​পরে ভ্রাম্যমাণ আদালতে ঘটনাটি যাচাই-বাছাই করা হয়। এতে ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।
 
​এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন জানান, অভিযোগের সত্যতা মেলায় দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৯ ধারা অনুযায়ী আব্দুর রহমানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ, নেবে ৫০ জন প্রাইম অফিসার

আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ, নেবে ৫০ জন প্রাইম অফিসার