শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ ও হত্যা, মূলহোতাসহ পিবিআইয়ের জালে ৪ দেশজুড়ে ২৫ কোটি গাছ লাগাবে সরকার, কর্মসূচির সফল বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশ দেশের বিভিন্ন সীমান্তে ভারতের ৮ পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বৃদ্ধির পাশাপাশি চলবে ভ্রাম্যমাণ আদালত প্রেসিডেন্টের মেয়েকে এড়িয়ে বিতর্কের মুখে কলম্বিয়া অধিনায়ক রদ্রিগেজ আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ, নেবে ৫০ জন প্রাইম অফিসার স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে বগুড়ায় যুবকের সাজা পরিবেশ দিবসে বিয়ে, নবদম্পতির হাতে তুলে দেওয়া হলো গাছের চারা যমুনা সেতুতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, দীর্ঘ যানজটে ভোগান্তি বাবার কোলে থাকা অবস্থাতেই বজ্রপাতে প্রাণ গেল মেয়েরও যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলা: রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ শাস্তির দাবি, রায় ৭ জুন জমে উঠেছে রাজশাহীর আমের হাট, ক্রেতা না থাকায় দামে হতাশ ব্যবসায়ীরা মোংলা বন্দরে কন্টেইনার ও গাড়ি খালাসে রেকর্ড ‘কষ্ট পেয়েছিলাম প্রেম থেকেই’, জীবনের না বলা গল্প শোনালেন তৌসিফ বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে নতুন অধিনায়কের খোঁজে ভারত রামিসা হত্যা: আজই ঘোষণা হতে পারে মামলার রায়ের তারিখ গাজায় আবাসিক ভবনে রাতভর বিমান হামলা, নিহত অন্তত ৮ প্রতিটি নাগরিকের কথা ভেবেই আসছে নতুন বাজেট: আমীর খসরু সাত মামলার একটিতে জামিন পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি

পরিবেশ দিবসে বিয়ে, নবদম্পতির হাতে তুলে দেওয়া হলো গাছের চারা

  • আপলোড সময় : ০৬-০৬-২০২৬ ০৯:০০:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৬-২০২৬ ০৯:০০:২৭ পূর্বাহ্ন
পরিবেশ দিবসে বিয়ে, নবদম্পতির হাতে তুলে দেওয়া হলো গাছের চারা
ঐতিহ্যবাহী গয়না, পোশাক বা মূল্যবান সামগ্রীর বদলে একটি বিয়ের অনুষ্ঠানে নবদম্পতিকে হরেক রকমের গাছের চারা উপহার দেওয়া হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিয়ের প্রীতিভোজে আসা অতিথিরা নবপরিণীত দম্পতির হাতে এই ব্যতিক্রমী উপহার তুলে দেন।
 
​শুক্রবার (৫ জুন) দুপুরে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের দেওড়া গ্রামে একটি বিয়ের প্রীতিভোজ অনুষ্ঠানে এই অভিনব ঘটনা ঘটে বলে জানা গেছে।
 
​পেশায় গণমাধ্যমকর্মী বর হাদিউল হৃদয়ের সঙ্গে জান্নাতুল ফেরদৌসের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এই আনন্দঘন মুহূর্তে ব্যতিক্রমী উপহারটি নিয়ে হাজির হন ‘পরিবেশ ও প্রকৃতির পাঠশালা’ নামক একটি সংগঠনের পরিচালক মাহবুব ইসলাম পলাশ।
 
​উপহারদাতা পলাশ জানান, তীব্র দাবদাহের কারণে সাধারণ মানুষ এখন বৃক্ষের প্রয়োজনীয়তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। চলমান বর্ষা মৌসুমে সর্বস্তরের মানুষের মাঝে গাছ লাগানোর সচেতনতা বাড়াতেই তিনি প্রথাগত উপহারের ধারণা থেকে বেরিয়ে এই উদ্যোগ নিয়েছেন।
 
​এমন অনন্য উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বর হাদিউল হৃদয়। তিনি বলেন, বিয়ের উপহার হিসেবে কেউ গাছ দিতে পারে তা ভাবনায় ছিল না। এই চারাগুলো একদিকে যেমন সংসারের উপকারে আসবে, অন্যদিকে প্রকৃতির ভারসাম্য রক্ষায়ও ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ ও হত্যা, মূলহোতাসহ পিবিআইয়ের জালে ৪

হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ ও হত্যা, মূলহোতাসহ পিবিআইয়ের জালে ৪