শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীরা এখন নিরাপদে চলাফেরা করতে পারছেন: রিজভী একাধিক স্ত্রী থাকলে স্বামীর সম্পত্তিতে কে কতটুকু ভাগ পান? মাদকের টাকা জোগাতে ৩ বছরে ৪ শিশু বিক্রি, গ্রামে আতঙ্ক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার সিঙ্গাপুরের মতো বরিশালেও জাহাজনির্মাণ শিল্প বিকাশের সুযোগ রয়েছে: চিফ হুইপ লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা: ১ হাজার টন বিস্ফোরকে তৈরি হলো ভূমিকম্প পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল প্রেমিক অন্যত্র বিয়ের প্রস্তুতি নেওয়ায় অনশনে এক সন্তানের জননী, ঘরে তালা ঝুলিয়ে পালাল পরিবার আগামী বছর পদ্মা ব্যারাজের নির্মাণকাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদমন্ত্রী ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, সিদ্ধান্ত শিগগিরই: চিফ হুইপ দ্বিতীয় লংমার্চের তারিখ ও রুট জানালেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ভ্যাটের আওতায় আসছে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী ভারতের আসামে মুসলিম অধ্যুষিত এলাকায় উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো ৭০ বাড়ি লক্ষ্মীপুরে কমলনগর থানা পরিদর্শন এসপির, জনসেবা নিশ্চিতের তাগিদ সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় অভিযান মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের: আটক ১,১৯৬ এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে ছুটির দিনে ১০ ঘণ্টায় ৬০ পোস্ট, এআই ছবিতে নিজেকে যেভাবে দেখাচ্ছেন ট্রাম্প অবৈধ সম্পদের মামলা: সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ বরগুনায় প্রবাসী বাবার আনা আখরোট খেয়ে ৭ ছাত্রী অসুস্থ

বাবার কোলে থাকা অবস্থাতেই বজ্রপাতে প্রাণ গেল মেয়েরও

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৬ ১১:২১:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৬ ১১:২১:৫১ অপরাহ্ন
বাবার কোলে থাকা অবস্থাতেই বজ্রপাতে প্রাণ গেল মেয়েরও
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বজ্রপাতে বাবা ও তার শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্বজনের বাড়িতে যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামতেই এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। এছাড়া একই উপজেলায় বজ্রাঘাতে দুটি গবাদিপশুও মারা গেছে।
 
​শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের মেরিয়াঘোনা এলাকায় এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
 
​নিহতরা হলেন দেলদুয়ার সদর উপজেলার বাসিন্দা আয়নাল হকের ছেলে খালেদুল এবং তার মেয়ে খাদিজা আক্তার।
 
​স্থানীয়দের বরাতে জানা যায়, পরিবার-পরিজন নিয়ে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন খালেদুল। মেরিয়াঘোনা এলাকায় পৌঁছানোর পর হঠাৎ ভারী বৃষ্টিপাত শুরু হয়।
 
​এ সময় পরিবারের অন্যান্য সদস্যরা দ্রুত গাড়ি থেকে নেমে বাড়ির ভেতর আশ্রয় নেন। কিন্তু খালেদুল তার মেয়েকে কোলে নিয়ে অটোরিকশা থেকে নেমে মাত্র কয়েক গজ সামনে এগোতেই তাদের ওপর বজ্রপাত হয়।
 
​বজ্রাঘাতে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন বাবা ও মেয়ে। চোখের সামনে এমন মর্মান্তিক মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েন পরিবারের অন্য সদস্যরা।
 
​খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। একসঙ্গে দুই সদস্যকে হারিয়ে দিশেহারা পরিবারটিকে সান্ত্বনা দেন তারা।
 
​এ বিষয়ে দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরা সুলতানা যূথি জানান, দুপুরের পর উপজেলার বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এই বজ্রপাতেই বাবা-মেয়ের মৃত্যু হয়েছে।
 
​তিনি আরও জানান, মৃত্যুর সময় শিশুটি তার বাবার কোলেই ছিল। এছাড়া একই উপজেলার জাঙ্গালিয়া এলাকায় বজ্রপাতে আরও দুটি গবাদিপশু মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
​​​

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নারীরা এখন নিরাপদে চলাফেরা করতে পারছেন: রিজভী

নারীরা এখন নিরাপদে চলাফেরা করতে পারছেন: রিজভী