রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলিতে চালু হচ্ছে লটারি পদ্ধতি: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত, অক্টোবরের শুরুতে যাওয়ার সম্ভাবনা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী শাহে আলম ঢাকায় ২৪ ঘণ্টায় ৬২৯ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার জগন্নাথপুরে ১২ বছরের ক্ষুদে হাফেজকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ বড়াইগ্রামে পাটের বাম্পার ফলন, ভালো দামে খুশি কৃষক জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে যা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী স্কুলে যাওয়ার পর নিখোঁজ, মাটি খুঁড়ে স্কুলছাত্রীর লাশ উদ্ধার সৌদি আরবের সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের ২০২৭ সালে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: ত্রাণমন্ত্রী ব্রিকসে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত, সব ধরনের আগ্রাসনের নিন্দা লক্ষ্মীপুরে ইজারার শর্তের তোয়াক্কা নেই, ফিটনেসবিহীন ট্রলারে ঝুঁকিপূর্ণ পারাপার গোপনে ‘ক্লড’ এআই ব্যবহার করে অস্ত্র বানাচ্ছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় বাঘাইছড়িতে দুই দোকানিকে অর্থদণ্ড নারীরা এখন নিরাপদে চলাফেরা করতে পারছেন: রিজভী একাধিক স্ত্রী থাকলে স্বামীর সম্পত্তিতে কে কতটুকু ভাগ পান? মাদকের টাকা জোগাতে ৩ বছরে ৪ শিশু বিক্রি, গ্রামে আতঙ্ক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার সিঙ্গাপুরের মতো বরিশালেও জাহাজনির্মাণ শিল্প বিকাশের সুযোগ রয়েছে: চিফ হুইপ লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা: ১ হাজার টন বিস্ফোরকে তৈরি হলো ভূমিকম্প

রামিসা হত্যা মামলা: রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ শাস্তির দাবি, রায় ৭ জুন

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ০২:৪৯:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ০২:৪৯:৫২ অপরাহ্ন
রামিসা হত্যা মামলা: রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ শাস্তির দাবি, রায় ৭ জুন
রাজধানীর মিরপুরে আলোচিত আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আগামী ৭ জুন চাঞ্চল্যকর এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করবেন আদালত।
 
​বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে এই শুনানি অনুষ্ঠিত হয়। ট্রাইব্যুনাল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
 
​এদিন সকাল ৮টার দিকে মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। শুনানির আগ পর্যন্ত তাদের মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়।
 
​বেলা সাড়ে ১১টার পর প্রথমে আসামি সোহেলকে এজলাসে তোলা হয়। পরে অসুস্থতা বোধ করায় প্রাথমিক চিকিৎসা শেষে তার স্ত্রী স্বপ্নাকেও কাঠগড়ায় আনা হয়।
 
​শুনানি চলাকালে রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) আজিজুর রহমান দুলু আসামিদের সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানান। অন্যদিকে, আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমুল্যাহ।
 
​এর আগে বুধবার (৩ জুন) এই মামলার আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষ হয়। তখন বিচারক সাক্ষীদের জবানবন্দি পড়ে শুনিয়ে আসামিদের কাছে তাদের কোনো বক্তব্য আছে কি না জানতে চান।
 
​জবাবে প্রধান আসামি সোহেল রানা নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘ডলার নামের আরেকজন আমার সঙ্গে ছিল, আপনারা তাকে ধরেন।’ এ সময় নিজের ছোট সন্তানের কথা উল্লেখ করে স্ত্রী নির্দোষ দাবি করে আদালতের কাছে ক্ষমা চান তিনি। পরবর্তীতে তার স্ত্রী স্বপ্নাও বিচারকের সামনে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন।
 
​আদালত সূত্র জানায়, গত ১ জুন মামলার বাদী রামিসার বাবা আবদুল হান্নান মোল্লাসহ ১৭ সাক্ষীকে তলব করে ট্রাইব্যুনাল। এরপর মঙ্গলবার ১৬ জনের সাক্ষ্য নেওয়া হয়।
 
​উল্লেখ্য, গত ১৯ মে সকালে মিরপুরের পল্লবীতে পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসাকে কৌশলে নিজেদের ফ্ল্যাটে ডেকে নেয় স্বপ্না। সেখানে তাকে আটকে রেখে সোহেল ধর্ষণ ও গলা কেটে নৃসংশভাবে হত্যা করে বলে অভিযোগ রয়েছে।
 
​পরে ফ্ল্যাটের ভেতর থেকে শিশুটির মস্তকবিহীন দেহ এবং একটি বালতির ভেতর মাথা উদ্ধার করা হয়। ওই দিনই শিশুটির বাবা পল্লবী থানায় মামলা দায়ের করার পর প্রথমে স্বপ্নাকে এবং পরে নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাব-রেজিস্ট্রার বদলিতে চালু হচ্ছে লটারি পদ্ধতি: আইনমন্ত্রী

সাব-রেজিস্ট্রার বদলিতে চালু হচ্ছে লটারি পদ্ধতি: আইনমন্ত্রী