মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ

বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে নতুন অধিনায়কের খোঁজে ভারত

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ০৯:১৫:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ০৯:১৫:৪৪ পূর্বাহ্ন
বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে নতুন অধিনায়কের খোঁজে ভারত
ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মাত্র তিন মাসের মাথায় বড় ধরনের রদবদলের পথে হাঁটছে ভারত। দলটির টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদবকে। এমনকি দীর্ঘদিনের অফফর্মের কারণে তার দলে জায়গাও এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।
 
​বৃহস্পতিবার (৪ জুন) ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক মুখপাত্রের বরাত দিয়ে দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
 
​প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ক্রিকেট চক্রের কথা মাথায় রেখে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচক কমিটির পরামর্শে নতুন অধিনায়ক বেছে নিতে যাচ্ছে বিসিসিআই। দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে বোর্ড ও নির্বাচকদের এক বিশেষ বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
 
​বিসিসিআইয়ের এক কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে জানান, সূর্যকুমারের নেতৃত্বে দল বিশ্বকাপ জিতলেও তার বর্তমান ফর্ম নিয়ে সবাই উদ্বিগ্ন। তাই দলের ভবিষ্যৎ পরিকল্পনার স্বার্থে নতুন কাউকে দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে।
 
​তবে শুধু নেতৃত্ব হারানোই নয়, ৩৫ বছর বয়সী এই তারকা ব্যাটার সম্ভবত টি-টোয়েন্টি দল থেকেই বাদ পড়তে যাচ্ছেন। খুব দ্রুতই তাকে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে বলে বোর্ডের ওই মুখপাত্র ইঙ্গিত দিয়েছেন।
 
​পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৬ জুন থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এরপর ইংল্যান্ডের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের আরেকটি সিরিজ রয়েছে তাদের।
 
​উল্লেখ্য, ব্যাট হাতে বেশ কিছুদিন ধরেই ছন্দে নেই সূর্যকুমার যাদব। গত দুই বছরের ধারাবাহিকতায় সদ্য সমাপ্ত ২০২৬ সালের আইপিএলেও তিনি চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে ১৩ ইনিংসে ২০.২৭ গড়ে মাত্র ২৭০ রান করেছেন তিনি, যেখানে হাফসেঞ্চুরি ছিল মাত্র একটি।
 
​এর আগে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রোহিত শর্মা আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন। এরপরই এই ফরম্যাটে ভারতের নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছিল সূর্যকুমারের কাঁধে।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু