বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্টসহ ২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছাল ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল?

রামিসা হত্যা: আজই ঘোষণা হতে পারে মামলার রায়ের তারিখ

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ০৮:৪৫:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ০৮:৪৫:১৯ পূর্বাহ্ন
রামিসা হত্যা: আজই ঘোষণা হতে পারে মামলার রায়ের তারিখ
রাজধানীর মিরপুরে আলোচিত আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হচ্ছে। আদালতে উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন পর্ব শেষে চাঞ্চল্যকর এই মামলার রায়ের দিন ধার্য করতে পারেন ট্রাইব্যুনাল।
 
​বৃহস্পতিবার (৪ জুন) সকালে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে বলে আদালত ও সংশ্লিষ্ট আইনজীবী সূত্র নিশ্চিত করেছে।
​আজকের শুনানিতে আসামিদের সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ড নিশ্চিতে আদালতের কাছে আবেদন করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
 
​তিনি আরও জানান, দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে ট্রাইব্যুনাল আজই রায়ের দিন নির্ধারণ করতে পারেন। বিচারিক প্রক্রিয়া স্বাভাবিক থাকলে আগামী সপ্তাহের শুরুতেই এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হতে পারে।
 
​এর আগে, গতকাল বুধবার আদালতে আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে নিজের দোষ স্বীকার করে বিচারকের কাছে ক্ষমা প্রার্থনা করেন প্রধান অভিযুক্ত সোহেল রানা।
 
​তবে সোহেলের স্ত্রী ও মামলার আরেক আসামি স্বপ্না আদালতে দাঁড়িয়ে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেছেন।
 
​উল্লেখ্য, পুলিশের দেওয়া অভিযোগপত্রে সোহেলের বিরুদ্ধে শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে এই জঘন্য অপরাধে সহযোগিতা করার দায়ে অভিযুক্ত করা হয়েছে তার স্ত্রীকে।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক

জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক