সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় ইএসকেএল প্রাঙ্গণে অভিযান, সেবা নিতে গিয়ে আটক বাংলাদেশিরা টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর ভেনিস থেকে ফিরে বিমানবন্দরে যা বললেন অভিনেত্রী বাঁধন আরএফএল গ্রুপে নিয়োগ, পাবেন উৎসব ভাতাসহ নানা সুবিধা দুঃসময়ে রাজপথে থাকা নেতাদের মূল্যায়নের দাবি গুনাইঘর ইউনিয়ন বিএনপির এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সাব-রেজিস্ট্রার বদলিতে চালু হচ্ছে লটারি পদ্ধতি: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত, অক্টোবরের শুরুতে যাওয়ার সম্ভাবনা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী শাহে আলম ঢাকায় ২৪ ঘণ্টায় ৬২৯ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার জগন্নাথপুরে ১২ বছরের ক্ষুদে হাফেজকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ বড়াইগ্রামে পাটের বাম্পার ফলন, ভালো দামে খুশি কৃষক জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে যা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী স্কুলে যাওয়ার পর নিখোঁজ, মাটি খুঁড়ে স্কুলছাত্রীর লাশ উদ্ধার সৌদি আরবের সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের ২০২৭ সালে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: ত্রাণমন্ত্রী ব্রিকসে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত, সব ধরনের আগ্রাসনের নিন্দা লক্ষ্মীপুরে ইজারার শর্তের তোয়াক্কা নেই, ফিটনেসবিহীন ট্রলারে ঝুঁকিপূর্ণ পারাপার গোপনে ‘ক্লড’ এআই ব্যবহার করে অস্ত্র বানাচ্ছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় বাঘাইছড়িতে দুই দোকানিকে অর্থদণ্ড

গাজায় আবাসিক ভবনে রাতভর বিমান হামলা, নিহত অন্তত ৮

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ০৮:৩৭:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ০৮:৩৭:১৯ পূর্বাহ্ন
গাজায় আবাসিক ভবনে রাতভর বিমান হামলা, নিহত অন্তত ৮
ফিলিস্তিনের গাজা সিটির কয়েকটি আবাসিক ভবনে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বর্বরোচিত এই হামলায় অন্তত আটজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে।
 
​বুধবার (৩ জুন) দিবাগত রাতে চালানো এই হামলার তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। গাজার আল শিফা হাসপাতাল ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে এই খবর প্রকাশ করা হয়েছে।
 
​স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, গাজা সিটির ওই আবাসিক এলাকাগুলোকে লক্ষ্য করে একযোগে অন্তত চারটি বিমান হামলা চালায় ইসরায়েল। হামলার পরপরই ভবনগুলোতে ভয়াবহ আগুন ধরে যায়।
 
​খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। বর্তমানে তারা আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি ধ্বংসস্তূপে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।
 
​আল শিফা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় নারী ও শিশুসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
 
​প্রাথমিকভাবে ছয়জন নিহতের খবর পাওয়া গেলেও পরে তা বেড়ে আটজনে দাঁড়ায়। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ আটকে থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন উদ্ধারকর্মীরা।
 
​তবে শেষ খবর পাওয়া পর্যন্ত, নৃশংস এই বিমান হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর

টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর