বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্টসহ ২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছাল ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল?

১০ টন লাগেজ নিয়ে যুক্তরাষ্ট্রে ব্রাজিল দল, কী আছে এই বিশাল বহরে?

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৬ ১০:৫৭:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৬ ১০:৫৭:৩৮ পূর্বাহ্ন
১০ টন লাগেজ নিয়ে যুক্তরাষ্ট্রে ব্রাজিল দল, কী আছে এই বিশাল বহরে?
১০ টন ওজনের বিশাল লাগেজ নিয়ে যুক্তরাষ্ট্র পৌঁছে ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে ব্রাজিল জাতীয় দল। আসন্ন বিশ্বকাপের জন্য খেলোয়াড়দের সঙ্গে নেওয়া হয়েছে ভ্রাম্যমাণ হাসপাতালের সমান অত্যাধুনিক সব চিকিৎসা সরঞ্জাম।
 
​বুধবার (৩ জুন) ব্রাজিলের জনপ্রিয় সংবাদমাধ্যম গ্লোবো ডটকমের এক প্রতিবেদনে সেলেসাওদের এই বিশাল বহর নিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
 
​চার বছর আগে কাতার বিশ্বকাপে যে পরিমাণ লাগেজ নিয়ে ব্রাজিল দল গিয়েছিল, এবার তার চেয়ে প্রায় দ্বিগুণ সরঞ্জাম নিয়ে গেছে তারা। ফুটবলারদের স্বাস্থ্য ও ফিটনেসের কথা মাথায় রেখেই মূলত এই বাড়তি সতর্কতা নিয়েছে ম্যানেজমেন্ট।
 
​এবারের বিশ্বকাপের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের তিনটি আলাদা শহর নিউজার্সি, ফিলাডেলফিয়া ও মায়ামিতে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সূচি অনুযায়ী তিন ভেন্যুতেই খেলোয়াড়দের সঙ্গে এসব সরঞ্জাম নিয়ে যাওয়া হবে।
 
​জানা গেছে, এবারের বিশ্বকাপে খেলোয়াড়, কোচিং স্টাফ ও ম্যানেজমেন্ট মিলিয়ে ব্রাজিল দলে মোট ৯১ সদস্যের বিশাল বহর রয়েছে। এর সঙ্গে নিরাপত্তা কর্মী ও মেডিকেল বিশেষজ্ঞ যুক্ত করলে এই সংখ্যা প্রায় একশ জনের কাছাকাছি গিয়ে দাঁড়ায়।
 
​পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৫ ও ৬ জুন নিউজার্সিতে অবস্থান করবে ব্রাজিল দল। এরপর ক্লিভল্যান্ডে গিয়ে ৬ জুন মিসরের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
 
​বিশ্বকাপের গ্রুপপর্বে ব্রাজিলের প্রথম ম্যাচ আগামী ১৩ জুন, প্রতিপক্ষ শক্তিশালী মরক্কো। এরপর ১৯ জুন হাইতি এবং ২৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা।
 
​এদিকে বিপুল পরিমাণ এই লাগেজ প্রসঙ্গে দলের ফিজিওলজিস্ট গুইলহের্মে পাসোস জানান, যুক্তরাষ্ট্রের ট্রেনিং সেন্টার বা হোটেলের অবকাঠামো ভালো হলেও সেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নেই। তাই দলের জন্য নির্ধারিত প্রতিটি হোটেলেই তারা নিজস্ব চিকিৎসা বিভাগ তৈরি করেছেন।
 
​তিনি আরও বলেন, দলের সঙ্গে সব ধরনের ফিজিওথেরাপি সরঞ্জাম, লেজার, আল্ট্রাসাউন্ড মেশিন এবং শকওয়েভ থেরাপির জিনিসপত্র আনা হয়েছে। পুরো ব্যবস্থাটি একটি অত্যাধুনিক ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্সের মতো কাজ করবে বলে জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক

জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক