বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ফলপ্রসূ আলোচনা গাঁজাসেবীর কামড়ে ২ যুবক আহত, বিশাল গাঁজা গাছসহ গ্রেপ্তার দেশে পেপ্যাল ও পেওনিয়ার চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক হোয়াটসঅ্যাপের কল ফিচারে আসছে বড় পরিবর্তন, যুক্ত হচ্ছে যেসব সুবিধা স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের সুযোগ বহালের দাবি জামায়াতের পুলিশের বাধায় হবিগঞ্জের পথে সড়কে বসে পড়লেন এনসিপির নেতারা জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন

আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: এমপি মুফতি আমির হামজা

  • আপলোড সময় : ০২-০৬-২০২৬ ০৫:৪৬:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৬ ০৫:৪৬:৪৮ অপরাহ্ন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: এমপি মুফতি আমির হামজা
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার শ্যালককে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। একই সঙ্গে তার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন এই জনপ্রতিনিধি। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় এ ঘটনা ঘটে।
 
​মঙ্গলবার (২ জুন) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে এই দাবি করেন এমপি আমির হামজা। এর আগে সোমবার আসরের নামাজের পর জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে হামলার ওই ঘটনা ঘটে।
 
​হামলার শিকার দুজন হলেন আমির হামজার শ্যালক আবু বক্কর ও তার গাড়িচালক সাদ্দাম হোসেন। এই ঘটনায় জীবননগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
​নিজের ফেসবুক পোস্টে মুফতি আমির হামজা জানান, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার শ্যালককে এলোপাতাড়ি মারধর করে সন্ত্রাসীরা। একই সঙ্গে তার স্ত্রীকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
 
​তিনি আরও উল্লেখ করেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়। তবে ঘটনার পরপরই প্রশাসনের সহযোগিতায় তিনি আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন।
 
​নৃশংস এই হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে বলে আশা প্রকাশ করেন কুষ্টিয়া-৩ আসনের এই সংসদ সদস্য।
 
​পোস্টে তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে আশ্বস্ত করেছেন যে, অপরাধীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। অভিযুক্তরা বর্তমানে নিজ এলাকা ছেড়ে পলাতক রয়েছেন।
 
​সবশেষে দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চেয়ে প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা ব্যক্ত করেন আমির হামজা। দ্রুততম সময়ের মধ্যে জড়িত সব অপরাধীকে গ্রেপ্তার করা হবে বলেও তিনি দৃঢ় প্রত্যাশা করেন।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ফলপ্রসূ আলোচনা

শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ফলপ্রসূ আলোচনা