বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্টসহ ২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছাল ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল?

গান বাজানো নিয়ে কথা-কাটাকাটি, বিয়েবাড়িতে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা

  • আপলোড সময় : ০২-০৬-২০২৬ ০৫:১৩:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৬ ০৫:১৩:৫১ অপরাহ্ন
গান বাজানো নিয়ে কথা-কাটাকাটি, বিয়েবাড়িতে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা
নেত্রকোনা সদর উপজেলায় একটি বিয়েবাড়িতে সাউন্ড সিস্টেমে গান বাজানো ও ছবি তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মোস্তফা আমীর ফয়সাল নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।
 
​মঙ্গলবার (২ জুন) নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার সংবাদমাধ্যমের কাছে এ হত্যাকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার দিবাগত রাতে উপজেলার চল্লিশা ইউনিয়নের বামনীকোনা গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
 
​নিহত মোস্তফা আমীর ফয়সাল (২০) বামনীকোনা গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি নেত্রকোনা আবু আব্বাছ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
 
​স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে ওই গ্রামের ইদ্রিস আলীর মেয়ে শাবানার বিয়ের অনুষ্ঠান চলছিল। রাত আনুমানিক পৌনে ১২টার দিকে ওই অনুষ্ঠানে সাউন্ড সিস্টেমে গান বাজানো হচ্ছিল।
 
​এ সময় একই গ্রামের কামরুল ইসলামের ছেলে মাসুম (১৯) তার কয়েকজন বন্ধুকে নিয়ে বিয়েবাড়িতে গিয়ে নাচ-গান শুরু করেন। একপর্যায়ে ফয়সাল তাদের সেখান থেকে চলে যেতে বললে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।
 
​বাগবিতণ্ডার পর মাসুম তখন সেখান থেকে চলে গেলেও কিছুক্ষণ পর পরিবারের সদস্যদের নিয়ে ফিরে আসেন। এরপর তারা ক্ষিপ্ত হয়ে ফয়সাল ও তার স্বজনদের ওপর অতর্কিত হামলা চালান।
 
​হামলায় ফয়সালের পাশাপাশি তার চাচাতো ভাই রবিন হাসান (১৯), আব্দুল্লাহ আল ফাহিম (১৮) এবং চাচা সাদেকুল ইসলাম (৪৫) গুরুতর আহত হন।
 
​পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ফয়সাল ও সাদেকুল ইসলামের অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
​সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন কলেজছাত্র ফয়সাল।
 
​এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার স্বজল কুমার সরকার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পাশাপাশি অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক

জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক