বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্টসহ ২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছাল ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল?

নতুন ও পুরোনো মুখের সমন্বয়ে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা সাজালেন শুভেন্দু

  • আপলোড সময় : ০১-০৬-২০২৬ ০৪:০৪:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৬-২০২৬ ০৪:০৪:৩৬ অপরাহ্ন
নতুন ও পুরোনো মুখের সমন্বয়ে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা সাজালেন শুভেন্দু
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার এক মাসের মধ্যেই নিজের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। নতুন এই মন্ত্রিসভায় অভিজ্ঞ রাজনীতিকদের পাশাপাশি বেশ কিছু নতুন মুখও জায়গা পেয়েছেন।
 
​সোমবার (১ জুন) বেলা ১১টায় কলকাতার লোকভবনে জমকালো এক আয়োজনের মাধ্যমে এই শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম এশিয়া পোস্ট।
 
​অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে নতুন ৩৫ জন মন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আরএন রবি। জাতীয় গীত 'বন্দেমাতরম' এবং জাতীয় সংগীতের মাধ্যমে এই শপথ অনুষ্ঠান শুরু হয়।
 
​নতুন করে শপথ নেওয়া এই ৩৫ জনের মধ্যে ১৩ জন পূর্ণমন্ত্রী, তিনজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী রয়েছেন। এর আগে শপথ নেওয়া পাঁচজনসহ শুভেন্দু সরকারের মন্ত্রিসভার বর্তমান সদস্য সংখ্যা দাঁড়াল ৪১ জনে।
 
​এদিন অনুষ্ঠানের শুরুতেই নতুন মন্ত্রীদের নাম ঘোষণা করেন মুখ্যসচিব মনোজ আগারওয়াল।
 
​পূর্ণমন্ত্রী হিসেবে যারা শপথ নিয়েছেন তারা হলেন— দীপক বর্মণ, তাপস রায়, শঙ্কর ঘোষ, মনোজ কুমার ওরাওঁ, দুধকুমার মণ্ডল, অর্জুন সিং, গৌরী শঙ্কর ঘোষ, জগন্নাথ চ্যাটার্জি, স্বপন দাশগুপ্ত, কল্যাণ চক্রবর্তী, শারদ্বত মুখার্জি, অজয় পোদ্দার এবং অরূপ কুমার দাস।
 
​এরপর স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে মালতি রাভা রায়, রাজেশ মাহাতো এবং ইন্দ্রনীল খাঁ শপথ গ্রহণ করেন।
 
​সবশেষ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন— জোয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, আনন্দময় বর্মণ, অশোক দিন্দা, নাদিয়ার চাঁদ বাউরি, বিশাল লামা, শান্তনু প্রামাণিক, মৌমিতা বিশ্বাস মিশ্র, উমেশ রায়, পূর্ণিমা চক্রবর্তী, কৌশিক চৌধুরী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামী, অমিয় কিস্কু, কলিতা মাজি, গার্গী দাস ঘোষ, বিরাজ বিশ্বাস, দীপঙ্কর জানা এবং সুমনা সরকার।
 
​তবে নতুন এই মন্ত্রীদের এখনও কোনো দপ্তর বণ্টন করা হয়নি। জানা গেছে, বিকেলে সচিবালয় নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই কার কোন দপ্তর, সেটি চূড়ান্ত করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
 
​এর আগে গত ৯ মে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। তখন তার সঙ্গে দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু এবং অশোক কীর্তনিয়া মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন এবং তাদের দপ্তরও এরই মধ্যে বণ্টন করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক

জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক