মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ

দুলাভাইয়ের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শ্যালিকার মৃত্যু

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৬ ০৮:০৯:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৬ ০৮:০৯:১৬ অপরাহ্ন
দুলাভাইয়ের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শ্যালিকার মৃত্যু
লালমনিরহাটের আদিতমারীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই মোটরসাইকেলের চালক নিহতের ভগ্নিপতি (দুলাভাই) আহত হয়েছেন। ঘাতক ট্রাকটি দুর্ঘটনার পরই পালিয়ে গেছে।
 
​রোববার (৩১ মে) বিকেলে উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের চাপারহাট বাইপাস সড়কের জামতলা মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়দের বরাতে এ তথ্য জানা গেছে।
 
​নিহত ওই তরুণীর নাম তানিয়া (২০)। তিনি কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের অচিনতলা গ্রামের চাঁন মিয়ার মেয়ে।
 
​অন্যদিকে, আহত ভগ্নিপতির নাম আব্দুল মমিন। তিনি পেশায় একজন পুলিশ কনস্টেবল এবং আদিতমারীর ভেলাবাড়ি ইউনিয়নের নয়ারহাট এলাকার বাসিন্দা।
 
​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈদের ছুটিতে নিজের বাড়িতে এসেছিলেন কনস্টেবল আব্দুল মমিন। তিনি শ্বশুরবাড়িতে বেড়ানো শেষে শ্যালিকা তানিয়াকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।
 
​পথে জামতলা মাদরাসা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে দুজনই ছিটকে সড়কে পড়ে যান।
 
​মারাত্মক আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই তানিয়ার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন আহত মমিনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার বাড়িতে পৌঁছে দেন।
 
​এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু