শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাবার কোলে থাকা অবস্থাতেই বজ্রপাতে প্রাণ গেল মেয়েরও যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলা: রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ শাস্তির দাবি, রায় ৭ জুন জমে উঠেছে রাজশাহীর আমের হাট, ক্রেতা না থাকায় দামে হতাশ ব্যবসায়ীরা মোংলা বন্দরে কন্টেইনার ও গাড়ি খালাসে রেকর্ড ‘কষ্ট পেয়েছিলাম প্রেম থেকেই’, জীবনের না বলা গল্প শোনালেন তৌসিফ বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে নতুন অধিনায়কের খোঁজে ভারত রামিসা হত্যা: আজই ঘোষণা হতে পারে মামলার রায়ের তারিখ গাজায় আবাসিক ভবনে রাতভর বিমান হামলা, নিহত অন্তত ৮ প্রতিটি নাগরিকের কথা ভেবেই আসছে নতুন বাজেট: আমীর খসরু সাত মামলার একটিতে জামিন পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি শিশু রামিসা হত্যা: আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির ২ আসামি ১০ টন লাগেজ নিয়ে যুক্তরাষ্ট্রে ব্রাজিল দল, কী আছে এই বিশাল বহরে? এবার ইরানের ৪ ক্রিপ্টো এক্সচেঞ্জের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের খরচ কমাতে সরকারি সভা-সেমিনার অনলাইনে করার প্রজ্ঞাপন ​‘আমি সব দেশের সভাপতি হব’, জাতিসংঘের ঐতিহাসিক জয়ের পর বললেন খলিলুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায় মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে, হাদি হত্যা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য কুয়েতে জুয়ার আসর থেকে ২০ প্রবাসী গ্রেপ্তার সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সম্পাদকদের নতুন সংগঠন ‘এনইসি’র যাত্রা শুরু

দুই সংসারের সন্তানদের নিয়ে নগরবাউল জেমসের অন্য রকম ঈদ

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৬ ০৭:৫১:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৬ ০৭:৫১:২২ অপরাহ্ন
দুই সংসারের সন্তানদের নিয়ে নগরবাউল জেমসের অন্য রকম ঈদ
মঞ্চের আলো-ঝলমলে পরিবেশের বাইরের ব্যক্তিজীবন সাধারণত আড়ালেই রাখেন নগরবাউল খ্যাত রকস্টার জেমস। তবে এবার ভিন্ন রূপে দেখা গেল তাকে। দুই সংসারের সন্তানদের নিয়ে পারিবারিক আবহে দারুণ এক ঈদ উদযাপন করেছেন দেশের জনপ্রিয় এই ব্যান্ড তারকা।
 
​সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জেমসের সাবেক স্ত্রী রথি কানিজ বেশ কয়েকটি ছবি প্রকাশ করলে বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর থেকেই প্রিয় শিল্পীর পারিবারিক এই বিরল মুহূর্ত নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক আগ্রহ দেখা গেছে।
 
​রথি কানিজের শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, মেয়ে জান্নাত ও ছোট ছেলে জিবরানের সঙ্গে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছেন জেমস। বাবা ও বড় বোনের পাশে জিবরানের উপস্থিতি নেটিজেনদের নজর কেড়েছে।
 
​আরেকটি ছবিতে জান্নাত ও জিবরানের সঙ্গে জেমসের বর্তমান স্ত্রী নামিয়াকেও এক ফ্রেমে দেখা গেছে। প্রিয় তারকাকে এমন পারিবারিক পরিবেশে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে নানাভাবে প্রশংসা ও ভালোবাসা জানাচ্ছেন অনুরাগীরা।
 
​বড় মেয়ে জান্নাতের সঙ্গে জেমসের একটি আলাদা ছবিও প্রকাশ করেছেন রথি কানিজ। ওই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জান্নাতের ঈদ ওর আব্বু আর ছোট ভাই জিবরানের সঙ্গে।’
 
​প্রসঙ্গত, ১৯৯১ সালের ১৭ নভেম্বর রথি কানিজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেমস। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়। ওই সংসারে জান্নাত ও দানেশ নামে তাদের এক মেয়ে ও এক ছেলে রয়েছে।
 
​পরবর্তীকালে ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এক কনসার্ট চলাকালে নামিয়ার সঙ্গে জেমসের পরিচয় হয়। সেই সূত্র ধরে ২০২৪ সালের ১২ জুন তারা বিয়ে করেন। গত বছরের (২০২৫ সালের) অক্টোবরে গণমাধ্যমের কাছে বিয়ের এই খবর নিশ্চিত করেছিলেন জেমসের ব্যক্তিগত সহকারী।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা