বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্টসহ ২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছাল ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল?

জামালপুরে ডাকাতি: বাধা দেওয়ায় স্বামী-স্ত্রীকে এসিডে ঝলসে দিল দুর্বৃত্তরা

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৬ ০৩:৫৩:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৬ ০৩:৫৩:১৮ অপরাহ্ন
জামালপুরে ডাকাতি: বাধা দেওয়ায় স্বামী-স্ত্রীকে এসিডে ঝলসে দিল দুর্বৃত্তরা
জামালপুরের ইসলামপুর উপজেলায় ডাকাতি করতে এসে এক দম্পতির ওপর এসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বাধা দেওয়ায় স্বামী-স্ত্রীকে ঝলসে দিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে মুখোশধারী ডাকাত দল।
 
​শুক্রবার (২৯ মে) দিবাগত রাতে উপজেলার মোশারফগঞ্জ টংগের আলগা উত্তরপাড়া এলাকায় ভয়াবহ এ ঘটনা ঘটে। শনিবার সকালে স্থানীয় সূত্র ও পুলিশের পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
 
​এসিড নিক্ষেপে গুরুতর দগ্ধ ওই দম্পতির নাম আল আমিন (৩৫) ও তাঁর স্ত্রী আঁখি (২৮)। আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে তাঁদের ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 
​স্থানীয়রা জানান, গভীর রাতে অজ্ঞাত কয়েকজন মুখোশধারী ডাকাতির উদ্দেশ্যে ওই বাড়িতে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করার চেষ্টা করলে আল আমিন ও তাঁর স্ত্রী বাধা দেন।
​এ সময় ডাকাতরা ক্ষিপ্ত হয়ে ওই দম্পতির ওপর এসিড ছুড়ে মারে। এতে তাঁরা গুরুতর দগ্ধ হলে ঘরে থাকা নগদ চার লাখ টাকা, প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার ও দুটি স্মার্টফোন লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

​পরে দম্পতির চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাঁদের উদ্ধার করে প্রথমে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে অবস্থার অবনতি হলে রাতেই তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।
 
​নৃশংস এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকাজুড়ে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। বর্বরোচিত এ হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
 
​এ বিষয়ে ইসলামপুর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, পুলিশ এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক

জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক