বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্টসহ ২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছাল ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল?

ঈদের ছুটিতে শ্বশুরবাড়ি যাওয়া হলো না জাহাঙ্গীরের, পথেই প্রাণ গেল বাবা-ছেলের

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৬ ০১:০১:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৬ ০১:০১:১৯ অপরাহ্ন
ঈদের ছুটিতে শ্বশুরবাড়ি যাওয়া হলো না জাহাঙ্গীরের, পথেই প্রাণ গেল বাবা-ছেলের
ময়মনসিংহে দ্রুতগতির একটি পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা এবং তার আড়াই বছর বয়সী শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সদর উপজেলার ময়মনসিংহ-শেরপুর সড়কের আলালপুর আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
​শনিবার (৩০ মে) সকালে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ দুর্ঘটনার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
 
​সড়ক দুর্ঘটনায় নিহত ওই বাবার নাম মো. জাহাঙ্গীর (৩১)। আর তার নিহত শিশুপুত্রের নাম রুহান।
 
​স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর তার পরিবার নিয়ে ঢাকায় বসবাস করতেন। ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি।
 
​পথে আলালপুর আমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি পিকআপ তাদের অটোরিকশায় সজোরে ধাক্কা দেয়।
 
​ভয়াবহ এই সংঘর্ষে অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই প্রাণ হারান বাবা ও ছেলে।
​দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং ৯৯৯-এ কল করে পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে।
 
​অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ জানান, দুর্ঘটনার পর আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
 
​ঘাতক পিকআপ ও দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি পুলিশ এরই মধ্যে জব্দ করেছে। তবে ঘটনার পর থেকে পলাতক থাকা চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক

জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক