শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী: সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৬ ১২:২০:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৬ ১২:২০:০৫ অপরাহ্ন
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী: সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে এই শ্রদ্ধা জানানো হয়।
 
​শনিবার (৩০ মে) বেলা ১১টার দিকে দলের জ্যেষ্ঠ নেতা ও মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী এই শ্রদ্ধা নিবেদন করেন বলে জানা গেছে।
 
​শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রীসহ উপস্থিত সবাই।
 
​এ সময় সেখানে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
 
​পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ড. আব্দুল মঈন খান, দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মোনাজাতে অংশ নেন।
 
​এর আগে সকাল থেকেই প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জিয়া উদ্যান ও এর আশপাশের এলাকায় নেতাকর্মীদের ব্যাপক ঢল নামে।
 
​বিজয় সরণি থেকে শুরু করে জিয়া উদ্যান পর্যন্ত সড়কের দুই পাশ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে হাজারো নেতাকর্মীর স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
 
​ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপিসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা ব্যানার হাতে এই কর্মসূচিতে যোগ দেন। পাশাপাশি ওই এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থাও নিশ্চিত করা হয়।
 
​জানা গেছে, শ্রদ্ধা নিবেদন শেষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের টিঅ্যান্ডটি খেলার মাঠসংলগ্ন এলাকায় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর ঢাকার আরও কয়েকটি স্থানে আয়োজিত ত্রাণ বিতরণ কর্মসূচিতে তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি

জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি