বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টিফিনের রুটিতে ব্লেড থাকার পেছনের সত্য জানাল তদন্ত কমিটি, শিক্ষিকা বরখাস্ত ফের মুম্বাইয়ে ফ্ল্যাট বিক্রি করলেন সালমান, আয় কত? দেশজুড়ে তীব্র গ্যাস–সংকট: কারখানায় উৎপাদনে ধস, পাম্পে দীর্ঘ সারি প্রেমের টানে চীন থেকে নেত্রকোনায়, মুসলিম হয়ে তরুণীকে বিয়ে বিশ্বকাপ ফাইনালে সংঘাত ও রাজনৈতিক ব্যানার: ফিফার কাঠগড়ায় আর্জেন্টিনা পিএসসির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ফলপ্রসূ আলোচনা গাঁজাসেবীর কামড়ে ২ যুবক আহত, বিশাল গাঁজা গাছসহ গ্রেপ্তার দেশে পেপ্যাল ও পেওনিয়ার চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক হোয়াটসঅ্যাপের কল ফিচারে আসছে বড় পরিবর্তন, যুক্ত হচ্ছে যেসব সুবিধা স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের সুযোগ বহালের দাবি জামায়াতের পুলিশের বাধায় হবিগঞ্জের পথে সড়কে বসে পড়লেন এনসিপির নেতারা জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ

এইচআইভি ঝুঁকিতে বরিশাল, আক্রান্তদের বড় অংশই তরুণ ও শিক্ষার্থী

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৬ ১১:২২:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৬ ১১:২২:০৮ পূর্বাহ্ন
এইচআইভি ঝুঁকিতে বরিশাল, আক্রান্তদের বড় অংশই তরুণ ও শিক্ষার্থী
বরিশালে উদ্বেগজনক হারে বাড়ছে মরণঘাতী রোগ এইচআইভি (এইডস) সংক্রমণের হার। আক্রান্ত এসব রোগীদের একটি বড় অংশই হলো তরুণ ও শিক্ষার্থী। মূলত ঝুঁকিপূর্ণ যৌন আচরণের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
 
 
​বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের তথ্যমতে, ২০২৪ সালের ৩০ অক্টোবর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত সেখানে তিন হাজারের বেশি মানুষের রক্ত পরীক্ষা করা হয়। এর মধ্যে ২০ জনের শরীরে এইচআইভি ভাইরাস শনাক্ত হয়েছে, যাদের ১১ জনই শিক্ষার্থী।
 
​পরবর্তীকালে ২০২৫ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে মাত্র ২০৪ জনের পরীক্ষা করেই ১১ জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি মিলেছে। আক্রান্ত এক রোগীর স্ত্রীর শরীরেও এইচআইভি শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে।
 
​শেবাচিম হাসপাতালের প্যাথলজি বিভাগের চিকিৎসক জসিম উদ্দিন জানান, শেষ দুই মাসে শনাক্ত হওয়া রোগীদের অধিকাংশের ক্ষেত্রেই পুরুষের সঙ্গে পুরুষের যৌনসম্পর্কের (সমকামিতা) তথ্য পাওয়া গেছে।
 
​একই হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. মাশরুর বিন আজাদ বলেন, আগে এই অঞ্চলে সংক্রমণের হার বেশ কম ছিল। কিন্তু সম্প্রতি নতুন রোগী শনাক্তের হার উদ্বেগজনকভাবে বেড়েছে।
 
​তিনি আরও জানান, চিকিৎসা নিতে আসা রোগীদের দেওয়া তথ্য অনুযায়ী আক্রান্তদের বড় একটি অংশের বয়স ১৫ থেকে ৪০ বছরের মধ্যে। তবে সরকারিভাবে সমকামীদের কোনো নির্দিষ্ট পরিসংখ্যান দেশে নেই।
 
​সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, বরিশালে প্রায় ৫ থেকে সাড়ে ৭ হাজার মানুষ সমাজবহির্ভূত নানা কর্মকাণ্ডে জড়িত। দেশজুড়েই গত এক বছরে প্রায় দুই হাজার এইডস রোগী শনাক্ত হয়েছে, যা আগের বছরের চেয়ে ৩৯ শতাংশ বেশি।
 
​সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহা. ইব্রাহিম খলিল মনে করেন, পারিবারিক তদারকি কমে যাওয়া এবং অনলাইনের নেতিবাচক প্রভাবই তরুণদের বিপথগামী করছে।
 
​এ বিষয়ে শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর বলেন, এইচআইভি হঠাৎ করে ছড়ায় না। দেশজুড়ে এর বিস্তার ঠেকাতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি পরীক্ষার আওতা বৃদ্ধি করা জরুরি।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টিফিনের রুটিতে ব্লেড থাকার পেছনের সত্য জানাল তদন্ত কমিটি, শিক্ষিকা বরখাস্ত

টিফিনের রুটিতে ব্লেড থাকার পেছনের সত্য জানাল তদন্ত কমিটি, শিক্ষিকা বরখাস্ত